প্রতীকী ছবি
অবশেষে জিএসটি-র রেট চূড়ান্ত করল জিএসটি কাউন্সিল। কাউন্সিলের প্রধান তথা অর্থমন্ত্রী অরুণ জেটলি জানান, ৪ ধাপে এই রেট চূড়ান্ত করা হয়েছে। দেশে ৫%, ১২%, ১৮% ও ২৮% হারে বিভিন্ন জিনিসের ওপর কর ধার্য হবে। এরমধ্যে অধিকাংশ জিনিসই ১২ ও ১৮ শতাংশ করের আওতায় পড়বে। এই ২টি রেটকে সাধারণ কর হিসাবে গ্রাহ্য করা হবে। ৫ শতাংশ কর থাকবে বহুল ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসের ওপর।
অন্যদিকে বৈদ্যুতিক যন্ত্র যেমন, ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিনের মত দ্রব্যের ওপর ২৮ শতাংশ কর লাগু করা হবে। পানমশলা, সফট ড্রিঙ্কস, তামাকজাত দ্রব্যের ওপর ২৮ শতাংশ কর ও অতিরিক্ত সেস বসবে। ২৮ শতাংশ কর থেকে রোজগার দিয়ে সরকার ৫ শতাংশ করের আওতাধীন দ্রব্যগুলিতে আর্থিক ক্ষতি সামাল দেওয়া চেষ্টা করবে বলে জানিয়েছেন অরুণ জেটলি। তবে সোনার ওপর জিএসটি কত লাগু হবে তা এখনও স্থির করতে পারেনি কাউন্সিল। আগামী ১ এপ্রিল থেকে সারা দেশে এক দেশ-এক কর নীতির ভিত্তিতে জিএসটি চালু করার চিন্তাভাবনা রয়েছে সরকারের।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…