জিএসটির সিন সামগ্রি, প্রতীকী ছবি
জিএসটি-র ৪টি স্তর ছিল। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ। এবার তা মাত্র ২টিতে নামিয়ে আনা হল জিএসটি কাউন্সিলের মিটিংয়ে। এখন কেবল ২ ধরনের জিএসটি থাকবে। ৫ শতাংশ এবং ১৮ শতাংশ।
ফলে নিত্যপ্রয়োজনীয় সহ অনেককিছুর ওপর থেকে কর কমেছে। কিন্তু তার সঙ্গে জিএসটি অনেকটাই বেড়েছে কিছু জিনিসে। যাকে সিন সামগ্রি বলা হচ্ছে। একে সিন ট্যাক্স বলেও ব্যাখ্যা করছেন অনেকে।
এই সিন সামগ্রিগুলির ওপর ৪০ শতাংশ করের বোঝা চাপিয়েছে কেন্দ্র। কিন্তু কি এই সিন সামগ্রি? এককথায় যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর সেগুলিই সিন সামগ্রি। সিন সামগ্রি ছাড়াও অতি বিলাসবহুল কয়েকটি সামগ্রির ওপরও ৪০ শতাংশ করের বোঝা চাপিয়ে দিয়েছে কেন্দ্র।
এখন যা কিনতে গেলে ৪০ শতাংশ কর গুনতে হবে সেই তালিকায় রয়েছে, কোল্ড ড্রিংকস, পান মশলা, সিগারেট, গুটখা, জর্দা জাতীয় পদার্থ, সিগার, তামাকের বিকল্প খাবার, কার্বোনেটেড ও ফ্রুট বেসড বেভারেজের জিনিস। যা কিনতে এবার আরও বেশি ট্যাঁকের কড়ি খসবে।
এছাড়া যে অতি বিলাসবহুল জিনিসপত্রে ৪০ শতাংশ করের বোঝা বসেছে সেগুলির মধ্যে রয়েছে, ৩৫০ সিসি-র ওপর মোটরবাইক, ১২০০ সিসি-র ওপর পেট্রোল গাড়ি, ১৫০০ সিসি-র ওপর ডিজেল গাড়ি, বিলাসবহুল নৌকা, ব্যক্তিগত ব্যবহাররে জন্য বিমান, রেসিং গাড়ি। এসবের দাম বাড়ছে এবারের জিএসটি সংশোধনের পর।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…