Business

বোঝা বাড়ছে মধ্যবিত্তের, দাম বাড়ছে দই, আটার মত নিত্যপ্রয়োজনীয় পণ্যের

সোমবার থেকে অনেকগুলি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। জিএসটি বসায় দাম বাড়ছে এগুলির। খরচ বাড়ছে হাসপাতাল থেকে হোটেলের ঘরেরও।

আদা, দইয়ের মত দৈনন্দিন জীবনের খাবারের দামেও এবার জিএসটি বসল। ফলে সোমবার থেকে সেগুলির দাম বাড়তে চলেছে।

এছাড়া আগে থেকে প্যাকেট করা ও লেবেল সাঁটা খাদ্যশস্যের ওপরও জিএসটি বসায় সেগুলির দামও চড়ছে। সবই সোমবার থেকে দামি হচ্ছে। দই বা আদার ওপর ৫ শতাংশ জিএসটি লাগু হয়েছে। ফলে এগুলির দাম বাড়তে চলেছে।

খাবার তো রয়েছেই, সেইসঙ্গে আরও বেশ কিছু খরচ বাড়ছে সাধারণ মানুষের। যেমন বেড়াতে গিয়ে হোটেলে তো অনেকেই ঘর বুক করেন। ১ হাজার টাকা পর্যন্ত হোটেল ভাড়ার ওপর এবার থেকে গুনতে হবে ১২ শতাংশ জিএসটি। ফলে সে খরচ বাড়ল।

একইভাবে ৫ হাজার টাকা প্রতিদিন খরচের হাসপাতালের ঘরে এবার ৫ শতাংশ জিএসটি লাগু হচ্ছে। ফলে খরচ সেখানেও বাড়ছে। তবে আইসিইউ-তে জিএসটি লাগু হয়নি।

অন্যদিকে প্রিন্টিং কালির ওপর জিএসটি ১২ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হয়েছে। এই বৃদ্ধি হয়েছে আঁকার রংয়ের দামের ওপরও।

এছাড়া কাঁটা, চামচ, কাগজ কাটার ছুরি, পেনসিল ছোলার কল, এলইডি বাল্বের দাম বাড়ছে। এখানেও জিএসটি ১২ শতাংশ থেকে ১৮ শতাংশ করা হয়েছে।

এভাবে এই সময় এই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির কড়া সমালোচনা করেছে কংগ্রেস। তাদের বক্তব্য, এখন মুদ্রাস্ফীতির ধাক্কায় সাধারণ মানুষের পকেটে এমনিতেই টান পড়েছে। সেখানে এভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানোর এটা সঠিক সময় ছিলনা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026