Business

জিএসটি কাউন্সিলের দীপাবলির উপহার, কমল ২৭টি জিনিসের উপর কর

ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগীদের ফাইলিং ও কর প্রদানের ক্ষেত্রে নিয়মে সরলীকরণ করল জিএসটি কাউন্সিল। যা দেশের বিশাল সংখ্যক এসএমই ক্ষেত্রের শিল্পোদ্যোগীদের কাছে দীপাবলি উপহারের চেয়ে কম নয়। এখন থেকে তাঁদের প্রতি ৩ মাসে রিটার্ন দাখিল করতে হবে। অন্যদিকে রফতা‌নিকারক সংস্থাগুলির জন্য আইন সরল করার পথে হেঁটেছে কাউন্সিল। সেইসঙ্গে ২৭টি জিনিসের ওপর করের বোঝা কমিয়েছে। এদিন জিএসটি কাউন্সিলের ২২তম বৈঠক থেকে কার্যত এই ৩টি প্রধান ইতিবাচক দিক বেরিয়ে এসেছে।

জিএসটি চালু হয়েছে ৩ মাস অতিবাহিত। তারপর এদিনের স্বস্তি অবশ্যই বাণিজ্যমহলকে অনেকটা শান্তি দিয়েছে। এদিকে যে ২৭টি জিনিসের ওপর জিএসটি-তে চাপানো করের বোঝা লাঘব করা হয়েছে তারমধ্যে রয়েছে – খাকড়া, চকলা করা শুকনো আম, ব্র্যান্ডেড নয় এমন আয়ুর্বেদিক ওষুধ, ডিজেল ইঞ্জিনের যন্ত্রাংশ, গম পেষাইয়ের পাথর, ই-ওয়েস্ট, ব্র্যান্ডেড নয় এমন নোনতা, জরি, ইমিটেশন ইত্যাদি।

এদিকে জিএসটি চালুর পর সবচেয়ে বেশি বিরোধিতা এসেছিল টেক্সটাইল সেক্টর থেকে। সেখানে এদিন মানুষের হাতে তৈরি সুতোর ওপর জিএসটি ১৮ শতাংশ থেকে নামিয়ে ১২ শতাংশ করেছে জিএসটি কাউন্সিল।

News Desk

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026