Entertainment

সামনে এল পর্নস্টার মিয়া মালকোভাকে নিয়ে রামগোপালের সিনেমা ‘গড, সেক্স এণ্ড ট্রুথ’-এর ট্রেলার

রামগোপাল বর্মা মানেই সিনেমার পর্দায় একটু ভিন্নধর্মী ছোঁয়া। আমে‌রিকান পর্নস্টার মিয়া মালকোভাকে নিয়ে তৈরি তাঁর সাম্প্রতিক সিনেমা ‘গড, সেক্স এণ্ড ট্রুথ’ সেই ছাপই বজায় রাখল। সিনেমার ট্রেলার মুক্তি পেল সোশ্যাল সাইটে। আর পাঁচটা সিনেমার ট্রেলারের সঙ্গে এই ট্রেলারের কোনও মিল নেই। বরং ট্রেলার জুড়ে আছে মিয়া মালকোভার সেক্স সম্বন্ধে বক্তব্য, ধারণা, বিশ্বাস, অভিজ্ঞতার কথা। সঙ্গে রয়েছে বিখ্যাত কিছু ব্যক্তির সেক্স সম্বন্ধীয় উক্তি। কখনও কালোসাদা, কখনও রঙিন ছবিতে পর্দা জুড়ে শুধুই মিয়া আর তাঁর যৌন আবেদন।

সিনেমাটিতে একমাত্র গুরুত্বপূর্ণ চরিত্রই মিয়া মালকোভা। তাঁকে নিয়ে এই সিনেমা বানানোর জন্য সোশ্যাল সাইটে রামগোপাল বর্মাকে ধন্যবাদ জানিয়েছেন মিয়া। জানিয়েছেন এই সিনেমার শ্যুটিংয়ের অভিজ্ঞতা তিনি কখনও ভুলবেন না। প্রসঙ্গত এই সিনেমার পোস্টার সোশ্যাল সাইটে রিলিজ করে রামগোপালও জানিয়েছিলেন, তিনি সানি লিওনের সঙ্গে কাজ না করলেও মিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা কখনও ভুলবেন না। সেই কথাই যেন এদিন ফুটে উঠল মিয়ার বক্তব্যেও। আগামী ২৬ জানুয়ারি মিয়া মালকোভার অফিসিয়াল চ্যানেলে সিনেমাটি মুক্তি পাবে।

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026