প্রতীকী ছবি
ভারতীয়দের ফাস্টফুডের তালিকায় মোমো অনেকদিনই জায়গা করে নিয়েছে। আদপে তিব্বতি এই খাবার ইতিমধ্যেই রসনা তৃপ্তিতে সকলের মন জয় করে নিয়েছে। সারা ভারত জুড়েই এখন নানা ধরণের মোমো বাজার মাতাচ্ছে। এবার সেই সবরকম মোমো মিলবে এক ছাদের তলায়। দিল্লির আনসল প্লাজায় আগামী শনিবার থেকে শুরু হচ্ছে মোমো উৎসব। উৎসবের মরসুমে সপ্তাহান্তে মোমো উৎসব ঘিরে ইতিমধ্যেই রাজধানীতে উত্তাপ চড়তে শুরু করেছে।
আফগানি মোমো থেকে চকোলেট মোমো, থাই মোমো থেকে চিংড়ির মোমো, এমনকি পিৎজা মোমো বা ভদকা মোমোও থাকছে এখানে। ফলে মানুষের উৎসাহের পারদ চড়াই স্বাভাবিক। স্টিমড মোমো বা ফ্রায়েড মোমো তো থাকছেই। সঙ্গে থাকছে তন্দুরি, গ্রেভি, ভেজিটেবল, নন-ভেজ মোমোর বাহার। ৩০০ মোমোর বাহারের সঙ্গে উপরি পাওনা হিসাবে থাকছে অন্যান্য ঘর জানানোর উপকরণের স্টলও। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…