Business

আইএমএফ-এর প্রধান অর্থনীতিবিদ হলেন ভারতের গীতা

ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডের প্রধান অর্থনীতিবিদের দায়িত্ব পেলেন ভারতের বিখ্যাত অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। একসময়ে কেরালা সরকারের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব সামলানো গীতা এমন একটা সময়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধানের দায়িত্ব নিলেন যখন গোটা বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছে। এই কঠিন সময়ে এই দায়িত্ব কার্যতই তাঁর জন্য একটা বড় চ্যালেঞ্জ। যদিও আইএমএফ-এর সঙ্গে গীতা যুক্ত হন গত অক্টোবরে। তার আগে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল স্টাডিজ এন্ড ইকোনমিক্স বিভাগের অধ্যাপিকা ছিলেন।

এই মুহুর্তে গোটা বিশ্বে একগুচ্ছ সমস্যা কাজ করছে। চিনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ, ব্রেক্সিটকে কেন্দ্র করে ইউরোপ জুড়ে অনিশ্চয়তা, ডলারের তুলনায় বিভিন্ন দেশের মুদ্রার উল্লেখজনক অবমূল্যায়ন। এমন একের পর এক সমস্যায় জর্জরিত বিশ্ব অর্থনীতিকে ঘুরে দাঁড় করাতে ভারতের গীতা গোপীনাথ কী অবদান রাখেন সেদিকেই চেয়ে এখন গোটা বিশ্ব।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026