Kolkata

প্রয়াত বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ‘ঠুমরী কুইন’ গিরিজা দেবী

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে নক্ষত্রপতন। চলে গেলেন বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী গিরিজা দেবী। গিরিজা দেবীর প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত দুনিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কলকাতার বিএম বিড়লা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত পৌনে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার প্রতি ছিল তাঁর অদ্ভুত ভালবাসার টান। সেই টানেই থেকে গিয়েছিলেন কলকাতায়।

১৯২৯ সালে বেনারসে জন্ম গিরিজা দেবীর। ছোট বয়স থেকেই শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি টান। সেনিয়া ও বেনারস ঘরানার শিল্পী হিসাবেই পরিচিত ছিলেন। তাঁর অসামান্য সঙ্গীত প্রতিভা বার বার সঙ্গীত জগতকে অবাক করেছে, মুগ্ধ করেছে। সঙ্গীত জগতে তাঁকে সবাই ডাকতেন ‘ঠুমরী কুইন’ নামে। তাঁর মৃত্যু ভারতীয় মার্গ সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি বলেই ব্যাখ্যা করেন সঙ্গীত জগতের বিশিষ্ট জনেরা।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026