গিনকো গাছ, ফাইল ছবি
এ গাছ ডাইনোসরের সময়ও ছিল, এখনও আছে। হিসাব বলছে ২০০ মিলিয়ন বছর আগেও পৃথিবীর বুকে এ গাছের অস্তিত্ব ছিল। তারপর আমূল বদলে গেছে পৃথিবীর আবহাওয়া। বহু প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়েছে। বদলে দিয়েছে পৃথিবীর মানচিত্র। সে সময়ের প্রাণি, গাছপালা সবই প্রায় মুছে গেছে। কিন্তু এ গাছ রয়ে গেছে সব ঝাপটা সহ্য করে।
তাই অনেকে একে জীবন্ত জীবাশ্ম বলেও ডেকে থাকেন। এ গাছের নাম গিনকো। ডাইনোসরের সময়ও ছিল, এখনও আছে। সেই গিনকো গাছ রয়েছে চিনের ঝোংনান পর্বতমালার কাছে অবস্থিত গু গুয়ানিন বৌদ্ধ মন্দিরের চত্বরে।
এই গিনকো গাছটিরও বয়স শুনলে অনেকেই বিশ্বাস করতে চান না। এ গাছটির বয়স ১ হাজার ৪০০ বছর। ৬০০ খ্রিস্টাব্দে জন্ম নেওয়া সে গাছ আজও বেঁচে আছে নিজের মত করে।
প্রতিবছর শরৎকালে এর রূপ যেন ফেটে পড়ে। সে সময় গাছের সব পাতা হলুদ হয়ে যায়। ক্রমে তা সোনালি রূপ নিতে থাকে। তারপর ঝরে পড়ে গাছের তলায়।
গাছের তলায় বলতে সে অগুন্তি সোনালি হলুদ পাতা স্তূপাকৃতি হয়ে ছড়িয়ে পড়ে চারধারে। চারধার সে পাতার রংয়ে হলুদে হলুদ হয়ে যায়।
সে সময় এই বৌদ্ধ মন্দিরে যেন হলুদ রংয়ে হোলি খেলে এই গিনকো গাছটি। একটি গাছ থেকেই সোনালি হলুদ পাতা ঝরে যে অপরূপ প্রকৃতির জন্ম দেয় তা দেখতে প্রতিবছর শুধু চিন নয়, অন্য অনেক দেশ থেকেও পর্যটকেরা ছুটে আসেন।
দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…
মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…
পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…