Sports

বিশ্বকাপে নেই ইতালি, বরখাস্ত কোচ

২০১৮ রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে পৌঁছতে পারেনি ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। এই নিয়ে বিশ্ব ফুটবলে চলছে জোর চর্চা। যোগ্যতা নির্ণায়ক পর্বে দল ব্যর্থ হওয়ায় চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অধিনায়ক বুঁফো। এই হতাশাজনক পারফরমেন্সের পর ইতালির ফুটবল সমর্থকরা আশা করেছিলেন কোচ জিয়ান পিয়েরো ভেনতুরা এই ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করবেন। কিন্তু সমর্থকদের অবাক করে নির্বিকার থাকেন কোচ। ম্যাচ হারার দু’দিন পরেও পদত্যাগপত্র জমা দেওয়ার কোনও উদ্যোগই ভেনতুরার তরফ থেকে দেখা যায়নি। উপরন্তু ৬৯ বছর বয়সী কোচ জানান, তাঁর সঙ্গে এখনও ফেডারেশন প্রেসিডেন্টের কথা হয়নি। তাই তিনি পদত্যাগ করবেন না। তবে আজুরিদের কোচ ভেনতুরার পারফরমেন্সে বীতশ্রদ্ধ ইতালীয় ফুটবল ফেডারেশন শেষমেশ তাঁকে বরখাস্ত করেছে। এতকিছু সত্ত্বেও বরখাস্ত হওয়া কোচের দাবি অভিশপ্ত প্লে-অফ ম্যাচের আগে তাঁরা প্রত্যাশা মতোই এগোচ্ছিলেন। এই হারের জন্য তিনি সমর্থকদের কাছে ক্ষমাও চান।

প্রসঙ্গত, সোমবার সুইডেনের সাথে ইউরোপিয়ান প্লে-অফের দ্বিতীয় লেগে গোলশূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে ০-১ ব্যবধানে পরাজিত হয় ইতালি। ইতালিকে কাঁদিয়ে বিশ্বকাপের টিকেট পায় সুইডেন। ইতালির ফুটবল মহলে কানাঘুষো চলছে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ কার্লো আন্সেলেত্তি হতে পারেন ইতালির পরবর্তী কোচ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026