Entertainment

‘রাণী রাসমণি’-র রাজচন্দ্রকে দেশে ফেরার নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক

‘রাণী রাসমণি’ সিরিয়ালের দৌলতে ইতিমধ্যেই তিনি বাঙালির ঘরে ঢুকে পড়েছেন। ঘরে ঘরে পরিচিত মুখ। তিনি গাজি আবদুল নূর। যাঁকে রাণী রাসমণি সিরিয়ালে দেখা গিয়েছে রাসমণির স্বামী বাবু রাজচন্দ্র দাসের ভূমিকায়। সেই গাজি নূরকে কদিন আগেই দেখা গিয়েছিল তৃণমূলের প্রচারে। তৃণমূল নেতা মদন মিত্রের সঙ্গে প্রচারে অংশ নিতে দেখা যায় তাঁকে। এরপরই একজন বিদেশি কীভাবে ভারতের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় বিরোধীরা।

সেই বিতর্কের পর বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক খোদ গাজি নূরকে দেশে ফেরার নির্দেশ দিল। প্রসঙ্গত গাজি নূর ভারতীয় নাগরিক নন। তিনি বাংলাদেশের নাগরিক। এখানে ভিসা নিয়ে সিরিয়ালে অভিনয় করতে তাঁর আসা। তাঁর সেই ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে আগেই। তারপরও তিনি ভারতে রয়েছেন। তাই স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে অবিলম্বে দেশে ফেরার নির্দেশ দিয়েছে। ভিসায় উল্লিখিত সময় পার হওয়ার পরও ভারত না ছাড়ায় আইন মেনে গাজি নূরের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

বাংলাদেশি অভিনেতা ফেরদৌস রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের প্রচার সভায় অংশ নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েন। তাঁকে বাংলাদেশ সরকারই দেশে ফেরত আসতে বলে। ফেরদৌস ক্ষমা চেয়ে দেশেও ফিরে যান। তারপরই বাংলাদেশের আর এক অভিনেতা গাজি নূর-এর ভিসা শেষ হওয়ার পরও ভারত না ছাড়ার জন্য এবার তাঁর বিরুদ্ধে কড়া অবস্থান নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন ঠিক কবিতার ছোট নদী, দেশের সবচেয়ে ছোট নদীকে চিনে রাখা ভাল

ভারতে নদীর অভাব নেই। তারমধ্যে সবচেয়ে ছোট নদীটি উৎস থেকে মোহনা পর্যন্ত মাত্র ৪৫ কিলোমিটার…

April 4, 2026

পাকা আম বিক্রি করলেই হবেনা, কীভাবে পাকল খতিয়ে দেখবে বিখ্যাত শহরে প্রশাসন

গ্রীষ্ম আসছে। মানে আমের দিন আসছে। কিন্তু দেশের একটি শহরের প্রশাসন আম বিক্রি নিয়ে কড়া…

April 4, 2026

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026