World

পুরুষ নার্সের পাশবিক হত্যালীলা, মৃত ৯০ রোগী

হাসপাতালে ভর্তি ২ রোগীকে হত্যার ঘটনায় ২০১৫ সালে যখন তার সাজা হয় তখনও কারও ধারণা ছিলনা তার কুকীর্তির শিকড় কতটা গভীরে। তখন তার সাজা হয় ব্রেমেন শহরের দেলমেনর্স্ট হাসপাতালে ভর্তি ২ রোগীকে মারণ ওষুধের ওভারডোজ দিয়ে হত্যা করার অপরাধে। ৪০ বছর বয়সী পুরুষ নার্স নিয়েলস হেগেলের ২০১৫ সালের ফেব্রুয়ারিতে কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞদের খটকা লাগায় তাঁরা আরও ১৩০ জন রোগীর মৃত্যুর কারণ পরীক্ষা করে দেখছিলেন। সেই খোঁজ চলেছে প্রায় আড়াই বছর। অবশেষে তাঁরা যে তথ্য সামনে আনলেন তাতে গোটা জার্মানির চোখ কপালে উঠেছে।

ফরেনসিক বিশেষজ্ঞেরা জানাচ্ছেন ১৯৯৯ থেকে ২০০৫ সালের মধ্যে যে ২টি হাসপাতালে হেগেল কাজ করেছে সেখানে অন্তত ৯০ জন রোগীকে ওষুধের ওভারডোজ দিয়ে হত্যা করেছে সে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী জার্মানিতে যা সবচেয়ে ভয়ংকর হত্যালীলা। হেগেলও পুলিশের কাছে স্বীকার করেছে যে সে রোগীদের ওষুধের ওভারডোজ ইনজেকশন হিসাবে দিত। যাতে তাদের হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দেয়।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026