World

ভিড়ে ঠাসা ফুটপাথে বেপরোয়া ভ্যানের হত্যালীলা, পিষে মৃত ৩

স্টকহোম, বার্লিনের পর ফের মানুষের ভিড়ে ঢুকে পড়ল বেপরোয়া যান। নিয়ন্ত্রণ হারিয়ে নয়। হিসেব কষে। হত্যার লক্ষ্য স্থির করেই। জার্মানির শহর মুনস্টারের একটি জনপ্রিয় রেস্তোরাঁর সামনে ফুটপাথের ওপর পাতা ছিল সারি সারি টেবিল। রেস্তোরাঁর নানা পদে মন দিয়েছিলেন অনেকে। সেখানেই আচমকা হুড়মুড়িয়ে উঠে এল একটি বেপরোয়া ভ্যান। তারপর গতিতে পিষে দিল একের পর এক মানুষকে। রক্তে ভেসে গেল চারপাশ। আতঙ্কে চিৎকার করে উঠলেন সকলে।

এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে আহত হন প্রায় ৩০ জন। যাঁদের বেশ কয়েকজনের আঘাত গুরুতর। অবস্থা সংকটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। ঘটনার পরই পুলিশের তরফে গোটা শহরে জানিয়ে দেওয়া হয় কেউ যেন ওই রেস্তোরাঁর ধারে কাছে না আসেন। যদিও খবরে প্রকাশ, ভ্যান চালক এই তাণ্ডবলীলা চালানোর পর আত্মঘাতী হয়। সে কেন একাজ করল তা জানার আর কোনও উপায় রইল না। কোনও সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও জানা যায়নি। তবে ঘটনার পর গোটা মুনস্টার জুড়ে আতঙ্ক ছড়িয়েছে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026