World

মাটি খুঁড়ে পাওয়া প্রাচীন সমাধিক্ষেত্রের মধ্যে গোপন সুড়ঙ্গ, হতবাক প্রত্নতাত্ত্বিকরা

আদপে একটি সমাধিক্ষেত্র। যা বহুকাল আগে ব্যবহার হত। সেখানেই একটি গোপন সুড়ঙ্গের খোঁজ পেলেন প্রত্নতাত্ত্বিকরা। মাটি খুঁড়ে পাওয়া গেল সেই সুড়ঙ্গের খোঁজ।

প্রত্নতাত্ত্বিকরা খননকার্য চালাচ্ছিলেন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়ার আশায়। পানও সেটা। খোঁড়ার পর মাটির তলা থেকে বেরিয়ে আসে একটি প্রাচীন সমাধিক্ষেত্র। প্রত্নতাত্ত্বিকরা হিসাব করে দেখেছেন এর বয়স ৬ হাজার বছর।

প্রাচীন সমাধিক্ষেত্র নানা জায়গায় পাওয়া গেছে। কিন্তু যেটা প্রত্নতাত্ত্বিকদের বেশি ভাবাচ্ছে সেটা হল এই সমাধিক্ষেত্রে একটি গোপন সুড়ঙ্গ। মাটি খোঁড়ার পর যেমন সমাধিক্ষেত্রটি উদ্ধার হয়, তেমনই তার মাঝে ওই সুড়ঙ্গটিও দেখতে পান বিশেষজ্ঞেরা।

এই গোপন সুড়ঙ্গ তাঁদের ভাবাচ্ছে। কারণ তাঁরা এটা খতিয়ে দেখেছেন যে যখন সমাধিক্ষেত্রটি তৈরি হয় এবং তা ব্যবহার হত, তার অনেক পরে ওই সুড়ঙ্গ নির্মাণ করা হয়েছিল। সেই তুলনায় সুড়ঙ্গটি অনেকটাই নতুন।

জার্মানির হেইস্টাড এলাকায় একটি জায়গায় মাটি খুঁড়ে এই ৬ হাজার বছর পুরনো সমাধিক্ষেত্রের খোঁজ পান বিশেষজ্ঞেরা। সেখানেই এই গোপন সুড়ঙ্গের খোঁজ পাওয়ার পর তাঁরা খতিয়ে দেখেন সমাধিক্ষেত্রটি তৈরির প্রায় ৫ হাজার বছর পর কোনও কারণে এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল।

কিন্তু কি কাজে ব্যবহার হত এই সুড়ঙ্গ? সেটা এখনও পরিস্কার নয়। সুড়ঙ্গটি কি কাজে লাগত তা খুঁজে বার করার চেষ্টা করছেন বিশেষজ্ঞেরা। তবে সমাধিক্ষেত্রের চেয়েও তাঁদের যেটা অবাক করেছে সেটা ওই সুড়ঙ্গটি। এই খোঁজের কথা সংবাদমাধ্যমকে জানায় স্যাক্সোনি অ্যানহাল্ট-এর হেরিটেজ ম্যানেজমেন্ট অ্যান্ড আর্কিওলজি বিভাগ।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *