World

জার্মানিতে বিরল সম্মান পেল ভারত, রান্না হল গোবিন্দভোগ, বাসমতী

জার্মানিতে এবার এক বিরল সম্মানে ভূষিত হল ভারত। এখানেই ১ হাজার ৭৪ বর্গ মিটার জায়গায় নিজেদের তুলে ধরল ভারত। রান্না হল বাসমতী, গোবিন্দভোগ।

জার্মানিতে শুরু হল বিআইওএফএসিএইচ ২০২৬ বা বায়োফ্যাচ ২০২৬। জৈব খাবারের বাণিজ্য মেলা এটি। যা বিশ্বখ্যাত। সেখানে এবার অন্যতম আকর্ষণের নাম ভারত। এটি শুরু হওয়ার আগেই ভারতকে এক বিরল সম্মানে ভূষিত করা হয়েছে।

ভারতকে কান্ট্রি অফ দ্যা ইয়ার তকমা দিয়েছে বায়োফ্যাচ ২০২৬। এখানে ভারতীয় যে প্যাভিলিয়ন তৈরি হয়েছে তা ১ হাজার ৭৪ বর্গ মিটার বড়। সেখানেই ভারতের বিভিন্ন জৈব শস্য, আনাজ, তৈলবীজ, মশলা তুলে ধরা হচ্ছে সকলের সামনে।

এখানে এক অন্যতম আকর্ষণ ভারতের চাল। বহু প্রজাতির চাল রয়েছে ভারতে। যার মধ্যে ৫টি জিআই ট্যাগ থাকা চালও অংশ নিচ্ছে। যার মধ্যে রয়েছে গোবিন্দভোগ, ইন্দ্রাণী, লাল চাল, কালো চাল বা চাক হাও এবং নাভারা চাল।

এই চালগুলি রান্না করে প্যাভিলিয়নে হাজির দর্শকদের খাওয়ানো হবে। তার সঙ্গে জৈব বাসমতী চালের তৈরি বিরিয়ানি ভারতীয় প্যাভিলিয়নের অন্যতম মুখ্য আকর্ষণ।

ফেব্রুয়ারির ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত জার্মানির নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত হচ্ছে বায়োফ্যাচ ২০২৬। যেখানে এবার ভারতই মুখ্য আকর্ষণ।

পশ্চিমবঙ্গ সহ ভারতের ২০টি রাজ্যের প্রতিনিধিরা যোগ দিচ্ছে এই বাণিজ্য মেলায়। ভারতীয় প্যাভিলিয়নে তারা তাদের রাজ্যের সেরা জৈব খাবার তুলে ধরছে।

এখানে ভারতের জৈব পদ্ধতিতে উৎপাদিত চাল সহ তৈলবীজ, কাজু, দানা শস্য, ডাল, আদা, হলুদ, বিভিন্ন মশলা, বড় এলাচ, দারচিনি সহ নানা খাদ্য উৎপাদন তুলে ধরা হচ্ছে।

ভারত যে জৈব খাদ্য উৎপাদনে বিশ্বের অন্যতম স্থান দখল করে রয়েছে তা এই বাণিজ্য মেলায় ফের একবার তুলে ধরা হচ্ছে। এ থেকে ভারতের জৈব উৎপাদনের রফতানি আরও বৃদ্ধি পেতে পারে‌ বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026