World

গোপন আর রইল না, পাওয়া গেল ২ হাজার বছর পুরনো গুপ্তধন

খোঁজটা ৯ বছর আগেই পাওয়া গিয়েছিল। কিন্তু তা গোপন রাখা হয়েছিল। অবশেষে সব জানা গেল। পাওয়া গেল ২ হাজার বছর পুরনো গুপ্তধনের সন্ধান।

মাটি বা বালির তলায় কোনও ধাতব পদার্থ আছে কিনা তা খুঁজে দেখার নেশা থাকে অনেকের। তাঁরা মেটাল ডিটেক্টর নিয়ে বেরিয়ে পড়েন এখানে সেখানে। এমন এক ব্যক্তি প্রথম এই গুপ্তধনের সন্ধান পান।

সেটা ছিল ২০১৭ সাল। তিনি জানলেও তা গোপন রাখা হয়। ফলে লোকচক্ষুর আড়ালেই ছিল বিষয়টি। ২০২৫ সালে ওই এলাকায় একটি খননকার্যের সময় মাটির তলা থেকে বেরিয়ে আসে প্রচুর প্রাচীন রূপোর কয়েন।

যত রূপোর কয়েন পাওয়া যায় তার সংখ্যা ছিল প্রায় ৪৫০টির মত। সঙ্গে পাওয়া যায় রূপোর বার, সোনার কয়েনও। যা খতিয়ে দেখে বিশেষজ্ঞেরা জানান এগুলির বয়স ২ হাজার বছর। এগুলি রোমান যুগের কয়েন।

জার্মানির হিলদেসিম জেলার বোরসাম এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার হয় এই গুপ্তধন। যার মূল্য কার্যত অমূল্য। ২০২৫ সালে এই কয়েন ও অন্যান্য জিনিস সম্বন্ধে বিস্তারিত তথ্য রিপোর্ট আকারে জমা পড়ে সংশ্লিষ্ট দফতরে। তারপরই বিষয়টি জানতে পারেন সকলে।

এভাবে এই গুপ্তধনের সন্ধান অবশ্যই একটা বড় প্রাপ্তি হিসাবে দেখছেন বিশেষজ্ঞেরা। এগুলি পরীক্ষা করে রোমান যুগের শুরুর দিক সম্বন্ধে আরও তথ্য পাওয়া যাবে বলেই মনে করছেন তাঁরা।

সে সময়ের আর্থসামাজিক ব্যবস্থার একটা ধারনাও এটা থেকে পাওয়া যেতে পারে। যা আগামী দিনে রোমান যুগকে আরও গভীরভাবে জানতে সাহায্য করবে গবেষকদের। খবরটি বিভিন্ন সংবাদমাধ্যমের পাতায় জায়গা করে নেয়।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026