World

গ্যারাজের দেওয়াল কেটে ভল্টে ঢুকে ৩১৭ কোটি টাকার সোনাদানা নিয়ে চম্পট

দুর্ধর্ষ ডাকাতি বললেও বোধহয় কম বলা হয়। রাতের অন্ধকারে গ্যারাজের পথ দিয়ে দেওয়াল কেটে ব্যাঙ্কের ভল্টে ঢুকে ৩১৭ কোটির মূল্যবান সম্পত্তি নিয়ে পালাল ডাকাতরা।

ব্যাঙ্কের ভল্টে প্রবেশ করাটাই অত্যন্ত কঠিন কাজ। ঘরটিকে বিশেষভাবে তৈরি করা হয়। ভল্টের দরজা খোলা এক কথায় অসম্ভব। অবশ্য সে দরজা না খুলেও যে ভল্ট ফাঁকা করা যায় তা দেখিয়ে দিল একদল দুর্ধর্ষ ডাকাত। যারা ব্যাঙ্কের গ্যারাজের দিক দিয়ে ভল্টে প্রবেশ করল। তাও আবার দেওয়াল কেটে।

যন্ত্রের সাহায্যে ব্যাঙ্কের দেওয়ালে বড় গর্ত করে সরাসরি ভল্টে প্রবেশ করে তারা। দেওয়ালের কোন জায়গা কাটলে ভল্টে প্রবেশ করা যাবে তার পুরো তথ্য তাদের হাতে ছিল। ঠিক সেখানেই বিশেষ ধরনের ড্রিল মেশিন ব্যবহার করে গর্ত করে তারা। এটাও পরিস্কার যে তারা হঠাৎ কিছু করেনি। রীতিমত তৈরি হয়েই এসেছিল।

তারপর ভল্টে ঢুকে তারা গ্রাহকদের সেফ ডিপোজিট বক্স থেকে নগদ টাকা, সোনা এবং গয়না নিয়ে চম্পট দেয়। যে পথে দেওয়ালের গর্ত দিয়ে তারা প্রবেশ করেছিল। সেই পথেই তারা বেরিয়ে যায়। যাওয়ার সময় তাদের হাতে ছিল ডাকাতি করা জিনিসপত্রের ব্যাগ।

অন্ধকারে কয়েকজনকে ব্যাগ হাতে ওই গ্যারাজে দেখতেও পেয়েছেন আশপাশে থাকা কয়েকজন। তবে তারা যে এমন এক দুর্ধর্ষ ডাকাতি করে পালাচ্ছে তা বুঝতে পারেননি কেউ।

ঘটনাটি ঘটেছে জার্মানির স্পারকাসি ব্যাঙ্কে। এমন এক ভয়ংকর ব্যাঙ্ক ডাকাতির পর পুলিশ এসে তদন্ত শুরু করে। পুলিশের কাছে এটা পরিস্কার যে এটা যথেষ্ট পরিকল্পনা করে ডাকাতি। প্রায় ৩০ মিলিয়ন ইউরোর সম্পত্তি নিয়ে চম্পট দিয়েছে ডাকাতরা। ভারতীয় মুদ্রায় যা ৩১৭ কোটি টাকার কিছু বেশি।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026