World

এই বিখ্যাত শহরে গেলে সেলফি তোলার কথা না ভাবাই ভাল

বিশ্বের অধিকাংশ দেশ যখন সেলফির মোহে আচ্ছন্ন সেখানে এই পৃথিবীতেই এমনও এক বিখ্যাত শহর রয়েছে যেখানে একটি বিশেষ কারণে সেলফি ব্রাত্য।

বিশ্বে এমন কোনও জায়গা নেই যেখানে আইন করে সেলফি তোলা মানা। কিন্তু আইনের বাইরে সামাজিক বিধিনিষেধ, পছন্দ অপছন্দ থাকে। যা যে কোনও সমাজে বিশেষ গুরুত্ব পায়।

সেলফি নেওয়া নিয়ে কোনও দেশেই কড়া কোনও নিষেধাজ্ঞা নেই। তবে কিছু বিশেষ জায়গায় সেলফি তোলা নিষেধ হতে পারে। তবে এমন একটি শহর রয়েছে যেখানে মানুষ সেলফি তোলাকে ভাল চোখে নেন না।

কারণ এ দেশটিই এমন যেখানকার মানুষ গোপনীয়তা রক্ষা করতে পছন্দ করেন। নিজেদের ব্যক্তিগত জীবনকে খুব যত্নে আলাদা করে রাখেন। তাঁরা এমনও বিশ্বাস করেন যে সেলফি তুললে তা সমাজ মাধ্যমে জায়গা করে নেয়। আর সেটা হলে গোপনীয়তা লঙ্ঘিত হয়।

জার্মানি এমন এক দেশ যেখানকার মানুষ ব্যক্তিগত পরিসরে কোনও বাইরের হস্তক্ষেপ চান না। তাঁরা গোপনীয়তার বিষয়ে বিশেষ সচেতন থাকেন। এই ভাবনা থেকেই বার্লিন শহরে সেলফি বিষয়টি এড়িয়ে চলেন মানুষ।

স্থানীয়রা তো ননই, এমনকি বিদেশ থেকে যাঁরা সেখানে বেড়াতে আসেন বা অন্য কোনও কাজে আসেন, তাঁদেরও বিষয়টি জানিয়ে দেওয়া হয়। যাতে তাঁরা কোনও রেস্তোরাঁ বা পাবে বা কোনও দর্শনীয় স্থানে পৌঁছে সেলফি তোলা থেকে বিরত থাকেন।

জার্মানি এমন দেশ যার অধিবাসীদের কাছে নিজেদের গোপনীয়তা খুবই মূল্যবান। তাই নিজেদের জীবনযাত্রার কোন খুঁটিনাটি যাতে কখনওই প্রকাশ্য সমাজে চলে না আসে তাই নিয়ে দেশবাসী সদাসর্বদা সচেতন থাকেন।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026