জন লেনন। কে না চেনেন বিংশ শতাব্দীর এই কিংবদন্তি গায়ককে! ১৯৮০-তে চিরবিদায় নেওয়া সেই গায়ক এই মুহুর্তে খবরের শিরোনামে। বার্লিন পুলিশ লেননের চুরি হওয়া ১০০টি জিনিস উদ্ধার করেছে। লেননের স্ত্রী ওকো ওনোর গাড়ির চালক কোরাল কারসান এই সঙ্গীত ইতিহাসের মূল্যবান দলিলগুলি চুরি করেছিল বলে মনে করছে বার্লিন পুলিশ। ২০০৬ সালে ওকো ওনোর নিউ ইয়র্কের বাড়ি থেকে খোয়া গিয়েছিল সামগ্রিগুলি। যার মধ্যে রয়েছে লেননের ব্যবহৃত সিগারেট কেস, লেননের বিখ্যাত দু’জোড়া গোল কাঁচের চশমা, পোস্টকার্ড, ডায়েরি ও তাঁর লেখা গানের পাণ্ডুলিপি।
এদিকে কোরালকে যে গ্রেফতার করবে তার উপায় কিন্তু বার্লিন পুলিশের হাতে নেই। কারণ কোরাল এখন জার্মানির ল’ এনফোর্সমেন্টের নাগালের বাইরে। তবে ১১ বছর পর লেননের খোয়া যাওয়া সামগ্রি ফিরে পাওয়া গেছে, এটাই অনেক বলে মনে করছেন তাঁর অনুরাগীরা।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…