World

ডাম্বেলের ফুটোয় যুবকের পুরুষাঙ্গ, আসল ফায়ার ব্রিগেড

নগ্ন হয়ে শরীরচর্চা করতে গিয়ে আজব বিপত্তি! ডাম্বেলের ফুটোয় পুরুষাঙ্গ আটকে সে একেবারে যায় যায় অবস্থা। কম কথা! আড়াই কেজি ওজন ঝুলছে পুরুষাঙ্গে! এমন অদ্ভুত ঘটনাটি ঘটেছে জার্মানির ওর্মস শহরে। জার্মানির এক যুবক নিয়মিত শরীরচর্চা করেন। কিন্তু কপালে শনির ফেরে যে তাঁর সঙ্গে এমনটা হবে তা তিনি কল্পনাও করতে পারেননি। ডাম্বেলের চাকতি নিয়ে ব্যায়াম করছিলেন খোশমেজাজে। কেবল শরীরে যা এক টুকরো সুতো ছিল না। বেশ চলছিল ডাম্বেল নিয়ে ব্যায়াম। আচমকা তাঁর পুরুষাঙ্গ চাকতির ফুটোর মধ্যে ঢুকে যায়। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা হাজার চেষ্টা করেও ঐ ব্যক্তিকে ডাম্বেল মুক্ত করতে না পেরে শেষে ফায়ার ব্রিগেডে খবর দেন।

ফায়ার ব্রিগেডের লোকজন অতি সন্তর্পণে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় আড়াই কেজি ওজনের চাকতি ভেঙ্গে বার করে আনেন ঐ ব্যক্তির পুরুষাঙ্গ। তবে এত ভারী ওজনের একটা ডাম্বেলের ফুটোয় ঐ ব্যক্তির গোপনাঙ্গ আটকে যাওয়ার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরে সোশ্যাল মিডিয়ায় ঐ অজ্ঞাতপরিচয় যুবকের হাসপাতালে চিকিৎসা করার মুহুর্তের ছবি ফাঁস হয়ে যায়। কে বা কারা তা ফাঁস করেছে তার তদন্তে নেমেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026