World

বিমানবন্দরে কালো সুটকেস আনবেন না, যাত্রীদের জানাল কর্তৃপক্ষ

বিমানবন্দরে কালো সুটকেস আনতে নিষেধ করল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরে যাত্রীদের এই অনুরোধ করল কর্তৃপক্ষ। কালোর জায়গায় রঙিন সুটকেসে জোর দিয়েছে তারা।

বিমানবন্দরে আসা যাত্রীদের হাতে লাগেজ থাকেই। তা সুটকেসে ভরা থাকে। এমন সুটকেসের রং সাধারণত কালোই হয়। কিন্তু সেই কালো সুটকেসেই এবার না করল জার্মানির এক বিমানবন্দর কর্তৃপক্ষ। জার্মানির যাত্রীদের বিমানে যাত্রার সময় কালো সুটকেস আনতে নিষেধ করেছে তারা।

তাদের পরামর্শ, সবচেয়ে ভাল হয় যদি হ্যান্ড লাগেজেই নিজের প্রয়োজনীয় জিনিস যাত্রীরা নিয়ে নিতে পারেন। আর যদি তা একেবারেই সম্ভব না হয় তাহলে সুটকেস তো নিতেই হবে। সেক্ষেত্রে কালো রংয়ের সুটকেসের জায়গায় রঙিন সুটকেস নিতে হবে যাত্রীদের।

এমন ভাবার কারণ নেই যে কোনও নাশকতা বা অপরাধের গন্ধ পেয়ে কালো সুটকেসে না করছে তারা। আসলে গত কয়েক সপ্তাহে কালো সুটকেস নিয়ে নাজেহাল হয়ে পড়েছে জার্মানির বিমানবন্দরগুলি।

সিংহভাগ যাত্রীর সুটকেসই কালো। এমনকি প্রায় সব একই রকম দেখতে। ফলে তাদের পক্ষে সুটকেস সামাল দেওয়াই এক ঝকমারি হয়ে দাঁড়িয়েছে।

যাত্রীদের নিজের সুটকেস চিনে নিতে হিমসিম খেতে হচ্ছে। ফলে কেবল সুটকেসকে কেন্দ্র করে অনেক বেশি সময় নষ্ট হচ্ছে। যাত্রীদের যেমন সময় নষ্ট হচ্ছে, তেমনই বিমানবন্দরের কর্মীদের সময় নষ্ট হচ্ছে।

বিমানবন্দরগুলিতে অযথা ভিড় জমে যাচ্ছে কেবল সুটকেস সংগ্রহ করতে। যাত্রীরা রঙিন সুটকেস নিলে তাঁদের নিজের সুটকেসের রং বা ধরণ চেনা থাকবে। দ্রুত তা খুঁজেও পাওয়া যাবে। ফলে আগামী দিনে হয়তো জার্মানির বিমানবন্দরগুলোতে কালো সুটকেস বড় একটা দেখা যাবে না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026