জার্মানিতে গুরদোয়ারায় বিস্ফোরণ, আহত ৩

জার্মানিতে একটি গুরদোয়ারায় বিস্ফোরণ ঘটে আহত হলেন ৩ জন। এঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি ঘটেছে পশ্চিম জার্মানির ইসেনে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে শিখ উপাসনাগৃহটির যথেষ্ট ক্ষতি হয়েছে। সমস্ত জানালার কাচ গুঁড়িয়ে গেছে। ইচ্ছাকৃত ভাবেই বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে মনে করছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের পরেই একজন মুখোশ পরা ব্যক্তিকে গুরদোয়ারার ভিতর থেকে ছুটে পালাতে দেখেন তাঁরা। তবে এই বিস্ফোরণের সঙ্গে সন্ত্রাসবাদের কোনও যোগ আছে বলে প্রাথমিকভাবে মনে করছে না পুলিশ। এখানে এদিন একটি বিয়ের অনুষ্ঠান ছিল। অনুমান করা হচ্ছে আহতরা সেই বিয়ের অনুষ্ঠানেই যোগ দিতে এসেছিলেন। ঘটনার পর গুরদোয়ারাটি ঘিরে ফেলে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026