মেঘালয়ে আবিষ্কার হওয়া শামুকের নয়া প্রজাতি, ছবি - আইএএনএস
ভারতের উত্তরপূর্বের এক রাজ্য মেঘালয়। চারিদিকে অগুন্তি পাহাড় আর অপার সবুজ বনানী। বৃষ্টি ভেজা মেঘালয়ের গহন অরণ্য আর দুর্গম পাহাড়ের অন্তরে যে কত কিছু লুকিয়ে রয়েছে তা এখনও মানুষের অজানা। সেই অজানার একটির খোঁজ মিলল বিজ্ঞানীদের হাত ধরে।
শামুকের ওপর কাজ করতে মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় হাজির হয়েছিলেন বেঙ্গালুরুর একটি গবেষক সংস্থার কয়েকজন গবেষক। ময়মাই গ্রামের কাছে পাহাড়ের খাঁজে একটি লাইম স্টোন গুহায় ঢুকেছিলেন তাঁরা।
গুহার ভিতরটা স্যাঁতস্যাঁতে। তবে আবিষ্কারের টানে তাঁরা অনেকটা ভিতরে প্রবেশ করেন। সেখানেই ভেজা লাইম স্টোনের ওপর এক বিশেষ ধরনের ছোট্ট প্রাণিকে ঘুরে বেড়াতে দেখেন তাঁরা। কাছে যেতে বুঝতে পারেন এটি শামুক প্রজাতির দলে পড়লেও এ প্রাণিকে আগে দেখা যায়নি।
অত্যন্ত ছোট্ট সেই শামুকের মত প্রাণিগুলি যে বিশ্বের মানচিত্রে একদম নতুন আবিষ্কার তা বুঝতে তাঁদের সময় লাগেনি। বুঝতে পারেন ২ মিলিমিটারের চেয়েও ছোট চেহারার সেই প্রাণিগুলি তাঁদের আবিষ্কার হয়ে থেকে যাবে ইতিহাসের পাতায়।
কেন্দ্রীয় সরকারের বায়োটেকনোলজি বিভাগের অর্থানুকূল্যে চলা এই গবেষণায় গবেষকরা ওই শামুক জাতীয় প্রাণিটির খোঁজ পান। তাঁরা সেটির নামকরণ করেন লাইম স্টোন গুহার নামে।
১৭০ বছর পর এমন ক্ষুদ্র চেহারার কোনও শামুক গোত্রের প্রাণি বিশ্বে আবিষ্কৃত হল। এখন গবেষকরা খতিয়ে দেখছেন যে এটি গুহাতেই পাওয়া যায়, নাকি অন্যত্রও এটি পাওয়া যেতে পারে। তবে তার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…