World

৬৫ বছর আগে হারানো মানিব্যাগের খোঁজ মিলল সিনেমা হলে

এ পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যায় যা কল্পনা করাও কঠিন। সিনেমাও হার মেনে যায় এমন সব বাস্তবের সামনে। তেমনই একটি ঘটনা হল এক মানিব্যাগের।

সিনেমা হলে মেরামতির কাজ চলছিল। সে সময় একটি দেওয়ালের পিছনে কোনও কিছু রয়েছে দেখে সন্দেহ হয় শ্রমিকদের। তাঁরা ভাল করে দেখতে গিয়ে দেখেন ওটা একটা মানিব্যাগ। সেটি কুড়িয়ে জমা দেওয়া হয় সিনেমা হলের মালিকে কাছে। তিনি মানিব্যাগ খুলে দেখেন তাতে রয়েছে একটি বহু পুরনো ফ্যামিলি ফটোগ্রাফ। এছাড়া কিছু কাগজপত্র ও কার্ড রয়েছে।

তিনি খোঁজ করতে গিয়ে দেখেন যে দেওয়ালের পিছন থেকে সেটি উদ্ধার হয় সেটি কোনও এক সময় হারানো প্রাপ্তির ঘর হিসাবে চিহ্নিত হত। আদপে সেটি ছিল সে সময় হলের ম্যানেজারের ঘর। সেখানেই হলের চত্বর থেকে কুড়িয়ে পাওয়া জিনিস জমা থাকত।

আটলান্টার ওই হলের মালিক খোঁজ শুরু করেন। কার মানিব্যাগ সেটি জানার চেষ্টা চালাতে গিয়ে তিনি জানতে পারেন ওই মানিব্যাগটি যাঁর সেই মহিলা আর বেঁচে নেই। তবে তাঁর মেয়ে রয়েছেন। তাঁর হাতেই মানিব্যাগটি তুলে দেন হল মালিক।

ওই মহিলা জানান, তাঁর মা ১৯৫৮ সালে ওই মানিব্যাগটি হারিয়ে ফেলেন। তারপর অনেক খুঁজেও সেটি আর পাননি। সেটা যে ৬৫ বছর পর এভাবে পাওয়া যাবে তা কল্পনাও করতে পারেননি তিনি।

মার্কিন রাজ্য জর্জিয়ার রাজধানী শহর আটলান্টার এই হলটি সবচেয়ে পুরনো হল। তারই মেরামতির কাজ চলার সময় মানিব্যাগটি ৬৫ বছর পর অক্ষত অবস্থায় খুঁজে পাওয়ার ঘটনা চেপে থাকেনি। তা সে দেশের তো বটেই, এমনকি বিশ্বের অনেক তাবড় সংবাদমাধ্যমের অন্যতম শিরোনামে পরিণত হয়।

News Desk

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026