SciTech

১৮ লক্ষ বছর পুরনো মানুষের দাঁত বদলে দেবে ইতিহাস

আফ্রিকাতেই সবচেয়ে পুরনো মানুষের খোঁজ পাওয়া যায় বলে মনে করা হলেও এবার আফ্রিকার বাইরে পাওয়া গেল ১৮ লক্ষ বছর পুরনো মানুষের একটি দাঁত।

প্রাগৈতিহাসিক সময়ে মানুষের প্রথম দিকের যে অস্তিত্ব পাওয়া যায় তা আফ্রিকাতেই ছিল বলে এখনও ধারনা। তবে আফ্রিকার বাইরে এমনও এক স্থান রয়েছে যেখানে প্রায় ১৮ লক্ষ বছর পুরনো সময়ে মানুষের বাস ছিল বলে মনে করা হয়।

এই স্থান ইউরোপের জর্জিয়ার। সেই জর্জিয়ারই ওরোজমানি গ্রামের কাছে একটি প্রত্নতাত্ত্বিক খোঁজ চলছিল। গবেষকেরা খনন চালিয়ে ঐতিহাসিক তথ্য ওই নমুনা খুঁজছিলেন।

সেখানেই মাটি খুঁড়তে খুঁড়তে একটা জায়গায় একটি পাথরে পরিণত হওয়া দাঁতের টুকরো উদ্ধার হয়। যা পরীক্ষা করে দেখার পর দেখা গেছে সেটির বয়স ১৮ লক্ষ বছর।

গবেষকেরা জানান প্রাগৈতিহাসিক যুগের মানুষের বিবর্তনের প্রথম দিকের পূর্বপুরুষের দাঁত এটি। যা আফ্রিকার বাইরে এই প্রথম পাওয়া গেল। সেদিক থেকে অবশ্যই এটা একটা অনন্য আবিষ্কার।

প্রসঙ্গত জর্জিয়ার প্রায় এই জায়গাতেই ১৯৯০-এর দশকে খনন চালিয়ে প্রায় ১৮ লক্ষ বছর পুরনো আমলের মানুষের করোটি উদ্ধার হয়েছিল। এই করোটি বা এখন পাওয়া দাঁত কিন্তু বিজ্ঞানীদের ভাবতে বাধ্য করছে।

মানুষের পৃথিবীতে একটি প্রাণি হিসাবে আত্মপ্রকাশ ঠিক কোথায় হয়েছিল বা সেখান থেকে অন্য কোথাও মানুষ সে সময় গিয়েছিল কিনা তা নিয়ে কিন্তু নতুন করে গবেষকদের ভাবতেই হচ্ছে।

বিজ্ঞানীরা মনে করছেন আফ্রিকা থেকে পাড়ি দিয়ে মানুষ প্রথমে ইউরোপের এই জর্জিয়ার পাহাড়ি এলাকাতেই থাকতে শুরু করেছিল।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026