World

ভেঙে পড়ল বিমান, মৃত পাইলট

ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল একটি বিমান। বিমানটি আকারে ছোট। পাইলট সমেত সর্বাধিক ৪ জনকে বহন করতে পারে। এমন বিমান মার্কিন মুলুকে যথেষ্ট ওড়ে। তেমনই একটি বিমান শনিবার ভেঙে পড়ে একটি দ্বীপের ওপর। সেন্ট সিমনস দ্বীপে মানুষের বাস রয়েছে। কিন্তু ভাগ্যক্রমে বিমানটি কোনও বসতি বা মানুষের ওপর ভেঙে পড়েনি। পড়েছে দ্বীপের জঙ্গলাকীর্ণ অঞ্চলে। ফলে বিপুল প্রাণহানির ঘটনা ঘটেনি।

ভেঙে পড়ার কিছুক্ষণ আগে সাভানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। তারপর বিমানটি ঠিক কেন দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও পরিস্কার নয়। তদন্ত হচ্ছে। বিমানের পাইলটের এই ঘটনায় মৃত্যু হয়েছে। ধ্বংসাবশেষ, উদ্ধারের কাজ চলছে। বিমানটি ৪ জনকে বহনে সক্ষম হলেও শনিবার যখন সেটি ওড়ে তখন তাতে কেবল পাইলট ছিলেন বলে জানাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। কিন্তু পাইলট শেষ মুহুর্তে কিছু জানাতেও পারেননি যে তিনি সমস্যায় পড়েছেন। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026