Entertainment

পিৎজা ডেলিভারি বয়ের কুকীর্তি, পুলিশে অভিযোগ অভিনেত্রীর

রুপোলী পর্দায় তাঁর আত্মপ্রকাশ একজন শিশুশিল্পী হিসাবে। তারপর থেকে এখনও পর্যন্ত অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। দক্ষিণী সিনেমার পরিচিত মুখ তিনি। বিখ্যাত চিত্রপরিচালক মণিরত্নম-এর অঞ্জলি সিনেমায় শিশুশিল্পী হিসাবে ১৯৯০ সালে আত্মপ্রকাশ করেন গায়ত্রী সাই। তারপর অনেক তামিল সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেই গায়ত্রী সাই বাধ্য হয়ে এখন পুলিশের দ্বারস্থ।

গায়ত্রী জানাচ্ছেন, গত ৯ ফেব্রুয়ারি তাঁর চেন্নাইয়ের বাড়িতে তিনি পিৎজা অর্ডার করেন অনলাইনে। পিৎজা এসেও যায় সঠিক সময়ে। কিন্তু যে ছেলেটি পিৎজা দিতে এসেছিল সে মদ্যপ অবস্থায় ছিল বলে দাবি করেন গায়ত্রী। সেদিনের পর তিনি লক্ষ্য করেন যে কিছু অ্যাডাল্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে তাঁর ফোন নম্বরটি ওই পিৎজা বয় শেয়ার করেছে। ফলে সেখানে গায়ত্রী সাইয়ের নম্বরও অনেক মহিলার সঙ্গে দেখা যাচ্ছে।

পুলিশ কমিশনারকে ট্যুইটে গায়ত্রী জানান যে তাঁর কাছে এরপর বেশ কিছু নম্বর থেকে ফোন আসাও শুরু হয়ে যায়। সেসব নম্বরও তিনি পুলিশকে দিয়েছেন বলে জানান অভিনেত্রী। পুলিশ কমিশনারও আশ্বস্ত করেছেন তাঁকে। জানিয়েছেন মহিলাদের সুরক্ষার জন্য তৈরি আলাদা মহিলাদের পুলিশ স্টেশনে বিষয়টি তদন্তের জন্য পাঠানো হয়েছে। তাঁর নম্বর যেন অন্য কোনও গ্রুপে আর শেয়ার না হয় তা দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছেন গায়ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026