ফাইল : গৌতম গম্ভীর, ছবি - আইএএনএস
ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম নাম বিষেণ সিং বেদী। ভারতের এই অসামান্য স্পিনার আইসিসি ক্রিকেট হল অফ ফেম-এ জায়গাও পেয়েছেন। তেমনই এক বর্ষীয়ান খেলোয়াড়ের বিরুদ্ধে খোলাখুলি তোপ দাগলেন তাঁর চেয়ে অনেকটা জুনিয়র ক্রিকেটর গৌতম গম্ভীর। ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের সদস্য তথা বর্তমানে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর সরাসরি স্বজনপোষণের অভিযোগের আঙুল তুলেছেন বেদীর দিকে।
গৌতম গম্ভীরের দাবি বিষেণ সিং বেদীর ছেলে অঙ্গদ বেদীর ক্রিকেট প্রতিভা না থাকা সত্ত্বেও তাঁকে দিল্লির বয়ঃভিত্তিক দলে জায়গা পাওয়ানোর চেষ্টা করেন বেদী। যদিও এসবের আগে একটা পর্ব হয়ে গিয়েছিল। গম্ভীর এর আগে অভিযোগ করেন দিল্লির রনজি দলে নভদীপ সাইনির নির্বাচন আটকে দিয়েছিলেন বিষেণ সিং বেদী। যদিও বেদীর পাল্টা দাবি ছিল গৌতমের অভিযোগ ভুল। তারপরই বিজেপি সাংসদ স্বজনপোষণ নিয়ে বেদীর বিরুদ্ধে প্রশ্ন তোলেন।
গৌতমের সাইনি নিয়ে দাবি বেদী অস্বীকার করলেও গৌতম কিন্তু ২০১৩ সালে বেদীরই লেখা একটি চিঠি সামনে এনে বেদীকে রীতিমত সমস্যায় ফেলে দিয়েছেন। যে চিঠিতে পরিস্কার যে সাইনি দিল্লির নন বলে তাঁকে দিল্লির রনজি দলে জায়গা দেওয়া নিয়ে বেদী প্রশ্ন তুলছেন। বেদী বনাম গৌতম কিন্তু এবার সরাসরি লড়াই শুরু হল। যাতে এখনও অ্যাডভান্টেজ গৌতম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…