National

সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ঘটনায় ২ সন্দেহভাজনের স্কেচ প্রকাশ করল সিট

বেঙ্গালুরুতে সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের ঘটনার তদন্তে সিট বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠিত হয়েছিল আগেই। সেই সিট শনিবার ২টি স্কেট প্রকাশ করল। সাংবাদিক গৌরী লঙ্কেশকে তাঁর বাড়ির সামনেই গুলি করে হত্যা করে চম্পট দেয় আততায়ীরা। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশের। সেই ছবি দেখে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে পাওয়া তথ্যের ভিত্তিতে ২ সন্দেহভাজনের স্কেচ সামনে আনল সিট। এই ২টি স্কেচ বাদ দিয়ে তদন্তে তেমন কোনও অগ্রগতি যে হয়নি তা এদিন কার্যত মেনে নিয়েছেন তদন্তকারীরা।

তাঁদের দাবি, তদন্তে যা পাওয়া গেছে তাতে যে ২ আততায়ী সেদিন মোটরবাইকে করে এসে গুলি চালায়, তারা ১ সপ্তাহ আগেই বেঙ্গালুরুতে পৌঁছয়। সেখানেই ছিল। এক সপ্তাহ ধরে গৌরী লঙ্কেশের বাড়ি রেইকি করে। তারপর ঘটনার দিন গুলি চালায়। তদন্তকারীরা চাইছেন যদি তারা কোথাও লুকিয়ে থাকে তবে স্কেচ দেখে যেন সাধারণ মানুষ অভিযুক্তদের পাকড়াও করতে সাহায্য করেন।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026