Sports

ফের দাবায় ফিরছেন গ্যারি কাসপারভ

সেই ২০০৫ সালে দাবার জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন চৌষট্টি ঘরের সম্রাট। পা রেখেছিলেন রাশিয়ার রাজনীতির আঙিনায়। গিয়েওছিলেন অনেকদূর। খোদ ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে ভোটেও দাঁড়িয়েছিলেন। কিন্তু রাজনীতি আর দাবা এক নয়। পুতিনের কাছে গোহারান হারার পর থেকেই নিজেকে ফের রাজনীতি থেকে গোটাতে শুরু করেছিলেন তিনি। আজীবন বিশ্বনাথন আনন্দকে শত্রুই মনে করে গেছেন গ্যারি। আনন্দের বিরুদ্ধে যিনিই বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন, তাঁকেই নানাভাবে সাহায্য করেছেন কাসপারভ। সে গেলফান্ড হোন বা কার্লসেন। তবে নিজের জীবনে অনেক লড়াই করতে হয়েছে তাঁকে।

আজারবাইজানের বাকু শহরের ছেলে কাসপারভ মাত্র ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন তথা রাশিয়ার কমিউনিস্ট পার্টির ঘনিষ্ঠ আনাতোলি কারপভকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জেতেন। সে সময়ে গোটা রাশিয়ার গ্র্যান্ডমাস্টাররা কারপভকে জেতাতে সবরকম সাহায্য করছিলেন। অন্যদিকে একা লড়ছিলেন তরুণ গ্যারি। সেখানেও বাজিমাত করেন তিনি। এরপর দীর্ঘ সময় বিশ্বসেরার শিরোপা ধরে রাখা, ফিডের সঙ্গে গণ্ডগোল, নিজে আলাদা সংগঠন করে সমান্তরাল বিশ্বচ্যাম্পিয়নশিপের আয়োজন করা। সবই করেছেন কাসপারভ। এবার ফের সেই দাবার জগতেই ফিরতে চলেছেন তিনি। সামনের মাসেই চৌষট্টি ঘরের সামনে গালে হাত দিয়ে তাঁকে দেখতে মুখিয়ে আছে দাবা বিশ্ব।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026