National

গঙ্গোত্রীতে দর্শন শুরু, ভক্তদের সব সুবিধা দেখছে পঞ্চ মন্দির ট্রাস্ট

চারধাম যাত্রার অন্যতম গঙ্গোত্রী ধামে অবশেষে মিলল ভক্ত আগমনের অনুমতি। ভক্তদের যাতে এখানে কোনও সমস্যা না হয় তার দেখভালের দায়িত্ব পালন করছে পঞ্চ মন্দির ট্রাস্ট।

খরস্রোতা পাহাড়ি গঙ্গাকে মাতৃজ্ঞানে পুজো করা হয় এখানে। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার অন্যতম শহর গঙ্গোত্রী। হিমালয়ের কোলে অবস্থিত গঙ্গোত্রী ধামের মাহাত্ম্য তার চারধামের অন্যতম হয়ে ওঠার মধ্যেই প্রকাশিত। এখানেই রয়েছে মা গঙ্গার মন্দির। রয়েছে ভগীরথ রাজার মন্দির।

কথিত আছে ভগীরথ রাজা তাঁর পূর্বপুরুষদের পাপস্খলনের জন্য হিমালয়ে তপস্যা শুরু করেন। তাঁর তপস্যার জোরেই গঙ্গা স্বর্গ থেকে মর্তে অবতীর্ণ হন।

এই গঙ্গোত্রী ধাম থেকে ১৯ কিলোমিটার দূরে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি। যা গোমুখ নামে পরিচিত। এই গঙ্গোত্রী ধামের গা বেয়ে হিমশীতল খরস্রোতা গঙ্গা বয়ে গেছে ভাগীরথী নামে। যা দেবপ্রয়াগের কাছে অলকানন্দার সঙ্গে মিশে যাওয়ার পর গঙ্গা নামে বাহিত হয়।

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গঙ্গোত্রী এক অন্যতম পুণ্যভূমি, এক পুণ্য ধাম। করোনার আগে প্রতি বছর ৭ থেকে ৮ লক্ষ ভক্ত সমাগম হত এখানে।

গঙ্গোত্রী মন্দিরের সেবায়েত রাওয়াল শিবপ্রকাশজি মহারাজ, নিজস্ব চিত্র

গত বছর এবং চলতি বছরে অবশ্য সেই ভক্ত সমাগম নেই। এখানে ভক্তদের আগমনেও এতদিন বাধা ছিল। অবশেষে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর উদ্যোগে ও হাইকোর্টের নির্দেশে গত ১৮ সেপ্টেম্বর গঙ্গোত্রী ধাম খুলে গেছে ভক্তদের জন্য।

গঙ্গোত্রী ধামে আগত ভক্তদের নিশ্চিন্ত করছে পঞ্চ মন্দির ট্রাস্ট। এই ট্রাস্টই গঙ্গোত্রী মন্দিরের দেখভালে রয়েছে। এখানে পুজো দেওয়া থেকে ভক্তরা যাতে নিশ্চিন্তে দর্শন করতে পারেন সে ব্যবস্থা করা বা ভোগ লঙ্গরের বন্দোবস্ত করা, সবই সুন্দরভাবে পরিচালনা করছে ট্রাস্ট।

গঙ্গোত্রী মন্দির কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ সেমওয়াল, নিজস্ব চিত্র

গঙ্গোত্রী মন্দির কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ সেমওয়াল নীলকণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জানান, গঙ্গোত্রী ছোট জায়গা। কিন্তু প্রতি বছর এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে। মা গঙ্গার দর্শনের মধ্যে দিয়ে মোক্ষ লাভের আশায় ছুটে আসা ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে নজর রাখে পঞ্চ মন্দির ট্রাস্ট। — তথ্য ও চিত্র – কামাখ্যাপ্রসাদ লাহা

News Desk

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026