Feature

এ পাহাড়ে কেউ চড়তে পারেননি, ভেসে আসে অদ্ভুত শব্দ, জ্বলে ওঠে আলো

এভারেস্ট জয় হয়েছে। কিন্তু হিমালয় পর্বতমালার এ পাহাড়ে আজও কেউ চড়তে পারেননি। সব চেষ্টা বৃথা হয়েছে। রহস্যে মোড়া পাহাড় থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ।

হিমালয় যতটাই সুন্দর, ততটাই রহস্যে মোড়া। এখনও কত কিছুই তো অজানা। যেমন হিমালয় পর্বতমালার একটি পাহাড়ে আজও কেউ চড়ে উঠতে পারলেননা। রহস্য এ পাহাড়ের সঙ্গে মিশে আছে।

স্থানীয়রা এ পাহাড়কে রীতিমত সমীহ করেন। পাহাড়টির উচ্চতা বিভিন্ন সময়ে মাপা হয়েছে। কিন্তু যতবারই পাহাড়টির উচ্চতা মাপা হয় ততবারই মাপ অন্য আসে।

যতবার এখনও পর্যন্ত মাপা হয়েছে কোনও বারের মাপ অন্য বারের সঙ্গে মেলেনি। তবে ধরে নেওয়া হয় এই পাহাড়ের উচ্চতা ২৪ হাজার ৮৪০ ফুটের মতন।

এটিই হল বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ যা এখনও মানুষ জয় করতে পারেনি। ভুটানের গঙ্গখর পুনসুম নামে এই পাহাড় হল সে দেশের সর্বোচ্চ শৃঙ্গ। সেইসঙ্গে সবচেয়ে রহস্যে মোড়া এক পাহাড়।

স্থানীয়দের দাবি, এ পাহাড় থেকে বিভিন্ন সময় অদ্ভুত সব শব্দ ভেসে আসে। এমনকি নানা ধরনের আলোও দেখা যায়। স্থানীয়রা এটাও মনে করেন যে তিব্বত ঘেঁষা এই পাহাড়ে ইয়েতির বাস। এখানে ঈশ্বরেরও বাস। এ পাহাড়ে পৌরাণিক প্রাণিরা থাকে বলেও বিশ্বাস করেন তাঁরা।

গঙ্গখর পুনসুম, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

ভুটানের মানুষ এই পাহাড়কে আধ্যাত্মিক রূপে সম্মান করেন। পাহাড়টির নামের অর্থ হল ৩ আধ্যাত্মিক ভাইয়ের সাদা পাহাড়। এই পাহাড় ভুটানের মানুষের কাছে এক পবিত্র স্থান। তবে পাহাড়টি রহস্যে মোড়াই রয়ে গেছে। এখনও এর অনেক রহস্যই এক কুহেলিকা হয়ে রয়ে গিয়েছে।

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026