State

আজ মকরসংক্রান্তি, মধ্যরাত থেকেই শুরু সাগরে পুণ্যস্নান

আজ মকরসংক্রান্তি। আর মকরসংক্রান্তি বললেই প্রথম যেটা মনে আসে সেটা হল সাগরস্নান। প্রতি বছরের মতই এবারও দেশের কোণা কোণা থেকে লক্ষ লক্ষ মানুষ সাগরদ্বীপে হাজির হতে শুরু করেছিলেন গত শুক্রবার থেকেই। রীতি হল সাগরে নব সূর্যোদয়ের মাহেন্দ্রক্ষণেই ডুব দিতে হয় সাগরের জলে। তবে সেই সময়, ক্ষণ, কালের জন্য অপেক্ষা অনেকেই করেননি। বরং মধ্যরাত থেকেই শুরু হয়ে যায় সাগর স্নান। তিথি পড়তেই স্নান শুরু করেন সকলে। শুরু হয় সাগরের জলে পুণ্য ডুব। কনকনে ঠান্ডা। তখনও ভোরের আলো ফুটতে দেরি। কিন্তু সেই হাড়হিম করা ঠান্ডাকে উপেক্ষা করেই সাগরের জলে ডুব দেন অগণিত পুণ্যার্থী। সাগরের জলের শীতল স্পর্শে এক নতুন জীবনের প্রাপ্তিসুখের আনন্দ স্পষ্ট ফুটে ওঠে তাঁদের চোখে মুখে।

সারা দেশেই দিনটার মাহাত্ম্য সুপ্রাচীন। পৌষ মাসের শেষ দিনটায় গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ হাজির হন সাগরে। সাগরে এত মানুষের সমাগমকে সুষ্ঠুভাবে পরিচালনার সুবন্দোবস্ত করেছে রাজ্য সরকার। রাত কাটানোর টেন্ট থেকে পর্যাপ্ত আলো। শান্তি বজায় রাখা থেকে মানুষের পাশে থাকা। গোটা এলাকার পরিচ্ছন্নতা থেকে শৌচাগারের ব্যবস্থা। সবই হয়েছে সুন্দর করে। নজর রাখা হয়েছে যাতায়াতে, নজর রাখা হয়েছে পুণ্যার্থীদের সুরক্ষায়।

ভোররাত থেকেই সাগরে শুরু হয় পুণ্যস্নান। স্নান সেরে কপিল মুনির আশ্রমে প্রণাম করাই রীতি। ফলে সকলেই সাগরের জলে স্নান সেরে ভিড় জমান কপিল মুনির আশ্রমে। কত মানুষ! কত তাঁদের আশা! কত মানত! কত কষ্ট! সাগরে যথার্থই এক মিলনস্থল। সেখানে বহু মানুষ ফিরে পেয়েছেন তাঁর হারানো অতীতকে! কথায় বলে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার! সাগরের তীরে এই মহামিলনোৎসবে মানুষের চোখে মুখে সেই অনুভূতি ফুটে উঠছে বারবার। একটা ডুব যেন ধুয়ে দিচ্ছে সব দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পাপ! এ এক পরম বিশ্বাস। আর সেই বিশ্বাসে ভর করে দেশের কোণা কোণা থেকে নামমাত্র সম্বল হাতে কত শত মানুষ হাজির হন এখানে। ইচ্ছাপূরণের প্রয়োজনীয় অর্থ অনেকের পকেটেই নেই। তাতে কী! বিশ্বাস আছে, ভরসা আছে, সাগরের জলস্পর্শের চরম অনুভূতি আছে! এই বা কম কী! আর সেই বিশ্বাসেই ভর করে লাখো মানুষ গঙ্গাসাগরে ভিড় জমান এদিন। এটাই ভারত! যেখানে পুণ্যের খোঁজে ধনী, দরিদ্র মিলেমিশে একাকার হয়ে যায় সাগরের জলে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026