National

গঙ্গা ও যমুনা জীবন্ত, ভোগ করবে নাগরিক অধিকার

দেশের দুই অন্যতম প্রধান নদী গঙ্গা-যমুনা এবার থেকে নাগরিক অধিকার ভোগ করবে। এই দুই নদীকে জীবন্ত বলে রায় দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। ফলে এবার থেকে দেশের প্রত্যেক নাগরিক যে অধিকারগুলি ভোগ করেন, সেই সব অধিকার ভোগ করবে এই দুই পবিত্র নদী।

গঙ্গাকে দূষণমুক্ত করতে একটি ট্রাইব্যুনালও গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। যা নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত অধিকারের আওতাভুক্ত। গঙ্গার ধার ধরে পাথর খনন ও গঙ্গাতীরবর্তী কারখানাগুলির যাবতীয় বর্জ্য গঙ্গায় ফেলার বিরুদ্ধে একটি মামলার প্রেক্ষিতেই এই রায় দিয়েছে আদালত। গঙ্গা দূষণ রোধে নির্বিকার আচরণের জন্য কেন্দ্র ও রাজ্য দুই সরকারকেই ভর্ৎসনা করেছে আদালত।

হালে নিউজিল্যান্ডের হোয়ানগানুই নদীকে জীবন্ত বলে আখ্যা দিয়েছে সেখানকার আদালত। উত্তরাখণ্ড আদালতের গঙ্গা-যমুনা নিয়ে রায় তারই ছায়া অনুসরণ করল বলে মনে করছেন অনেকে।

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026