National

প্রাচীন শহর ছোঁয়া পুণ্য নদীর জলে মারণ মিশেল

নদীর বয়ে যাওয়া জলে এ কি পেলেন বিজ্ঞানীরা। তাঁরা নিজেরাও তা দেখে অবাক। এদিকে সেই জলই ব্যবহার হচ্ছে চুটিয়ে।

প্রথমেই জানিয়ে রাখা ভাল যে নদীর জলে শহরের জঞ্জাল এসে তাকে দূষিত করছে এমনটা নয়। কারণ অধিকাংশ শহরের গা ঘেঁষে বয়ে যাওয়া নদীর জলে এসে মেশে শহরের নিকাশি নালা দিয়ে বয়ে আসা নোংরা জল ও জঞ্জাল। যা নদীর জলকে দূষিত করে থাকে। এক্ষেত্রে কিন্তু ভারতের প্রাচীনতম শহরের গা দিয়ে বয়ে যাওয়া পুণ্য গঙ্গার জলে পাওয়া গেল অন্য কিছু। যা দেখে হতবাক বিশেষজ্ঞেরা।

তাঁরা এখনও জলে মেশা এই বিষের হদিশ পাননি। এদিকে বারাণসী শহরের গা ঘেঁষে বয়ে যাওয়া গঙ্গার জল দেদার ব্যবহার হচ্ছে। স্থানীয় মানুষ ব্যবহার করছেন। তাতে স্নান করছেন বহু পুণ্যার্থী।

এমনকি সাংসারিক প্রয়োজনেও গঙ্গার ধারের মানুষ গঙ্গার জল ব্যবহার করে থাকেন। ফলে তাঁরা চরম ঝুঁকির সম্মুখীন। সেই সঙ্গে আর এক বড় সমস্যা হল মাছ। যা বিজ্ঞানীদেরও ভাবাচ্ছে। বারাণসীর গঙ্গা থেকে প্রচুর মাছ ধরা হয়। যা বারাণসী সহ আশপাশের মানুষের দৈনন্দিন খাবারের কাজে লাগে।

বিশেষজ্ঞেরা চিন্তিত এটা ভেবে যে এই গঙ্গার জলে মেশা ভারী ধাতু মাছের পেটেও যাচ্ছে। যা তাদের শরীরে থেকে যাচ্ছে। আর সেই মাছই খাচ্ছেন মানুষজন।

এভাবে জলে ক্ষতিকারক ভারী ধাতু যেমন পারদ, ম্যাঙ্গানিজ, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম মিশে থাকা একাধারে বারাণসী সহ আশপাশের স্থানীয় মানুষ সহ পুণ্যার্থী এবং মাছদের জন্য সংশয়ের কারণ হয়ে উঠেছে।

কিন্তু গঙ্গার জলে এগুলি ভারী মাত্রায় পাওয়া গিয়েছে। কোথা থেকে এগুলি মিশছে তা এখনও অজানা। তবে এভাবে যদি গঙ্গার জলে ভারী ধাতু মিশতে থাকে তাহলে এখানকার মানুষ ও জলজ প্রাণির জন্য ভবিষ্যৎ অন্ধকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026