Health

ফল দেখলে অনেকের ভয় করে, জানেন তাঁরা কোন রোগে আক্রান্ত

অনেকে ফল খেতে খুব একটা পছন্দ করেননা, তবে ভয় পান এমনটাও নয়। আবার এমন মানুষও আছেন যাঁদের ফল খেতে ভয়। তাঁরা কিন্তু একটি বিশেষ রোগে আক্রান্ত।

ফল এক সুস্বাদু খাবার। ফল কমবেশি সকলেই খেয়ে থাকেন। কিছু মানুষ আছেন যাঁরা ফল খেতে খুব একটা পছন্দ করেননা। তার মানে এই নয় যে তাঁরা ফলে ভয় পান।

কিন্তু এমনও মানুষ আছেন যাঁরা ফল খেতে ভয় পান। ফল দেখলেও তাঁদের ভয় করে। খাওয়া তো বহু দূর! এটা কিন্তু এক ধরনের রোগ। যার চিকিৎসাও রয়েছে।

ফল দেখলে যাঁরা ভয় পান তাঁদের অনেকের ফল খেলে শ্বাস কষ্ট অথবা তাঁরা কান্নাকাটি করতে থাকেন। অনেকে অজ্ঞানও হয়ে যান। আবার কারও কারও হৃদযন্ত্র দ্রুত চলতে থাকে। কারও জ্বর এসে যায়। এমন সব শারীরিক সমস্যা দেখা দিতে পারে যাঁরা ফলে ভয় পান তাঁদের ফলের সংস্পর্শে আনলে।

চিকিৎসাবিজ্ঞানে এই আতঙ্কের নাম ফ্রুকটোফোবিয়া। বিহেভিয়েরাল থেরাপি নামে এক ধরনের চিকিৎসার মাধ্যমে এই রোগের চিকিৎসা করা হয়। এইসব রোগীদের মানসিক উদ্বেগ কমানোর ওষুধও দেওয়া হয়। সেইসঙ্গে রোগীদের বোঝানোর চেষ্টাও চলে যে যাতে তাঁরা এই ফল ভীতি থেকে বেরিয়ে আসতে পারেন।

কেন হয় এমন ভয়? ছোটদের ক্ষেত্রে অনেক সময় ফল খাওয়ার সময় একটা ভয় কাজ করে যে ফলের বীজ পেটে গেলে তা থেকে পেটে গাছ হবে। এই ভয় ছোটদের অবুঝ মন থেকে মুছে দেওয়া ভাল।

কিন্তু অনেক সময় বড় বয়সেও এই একই ভয় থেকে যায়। অনেকে আবার ভয় পান যে ফল খেলে তাঁদের পোকামাকড় আক্রান্ত করতে পারে। এমন সব ভয় থেকেই ফলে আতঙ্কের সৃষ্টি হয়।

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026