লাভ সোনিয়া ছবির বিশেষ স্ক্রিনিংয়ে ফ্রিডা পিন্টো, ছবি - আইএএনএস
বরুণ ধাওয়ানকে আগেই পাশে পেয়েছিলেন তিনি। এবার পেলেন ফ্রিডা পিন্টোকে। ১০ বছর আগে একটি সিনেমার সেটে নানা পাটেকর তাঁকে যৌন হেনস্থা করেন বলে দাবি করেছেন বাঙালি অভিনেত্রী তনুশ্রী দত্ত। তনুশ্রীর দাবি নিয়ে শোরগোল পড়ে যায়। নানা পাটেকর নিজে মুখ না খুললেও তনুশ্রী বাজে কথা বলছেন বলেই পরিস্কার করে দেন কোরিওগ্রাফার গণেশ আচারিয়া বা রাখি সাওয়ান্ত। বিষয়টি নিয়ে কথা বলাই এড়িয়ে যান শক্তি কাপুর। আবার তনুশ্রীর পাশে দাঁড়ান বরুণ ধাওয়ান। এবার সেই তালিকায় ফ্রিডা পিন্টোকেও পাশে পেলেন তনুশ্রী।
সোশ্যাল সাইটে ফ্রিডা লিখেছেন, তিনি তনুশ্রীকে বিশ্বাস করেন। তিনি আরও বলেন, হতে পারে সেদিন তিনি সেখানে উপস্থিত ছিলেন না, তনুশ্রীকে ব্যক্তিগতভাবে জানানোরও তাঁর দরকার নেই। তবে সত্য কী তিনি বোঝেন। ফ্রিডাকে পাশে পাওয়ায় তনুশ্রীর একার লড়াই ক্রমশ শক্তিশালী হচ্ছে। শক্তিশালী হচ্ছে হ্যাশট্যাগ মি টু-র লড়াই।
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…