Entertainment

বিয়ের পর ঘরে ফিরে ঘুমিয়ে পড়েছিলেন তিনি, কেন সেকথা জানালেন বিখ্যাত অভিনেত্রী

বিয়ের দিনটা যেকোনও মানুষের জীবনের অন্যতম বিশেষ দিন। দিনটা কীভাবে কাটাবেন সে পরিকল্পনা চলে দীর্ঘদিন ধরে। তাঁর বিয়ের দিনটার কথা জানালেন বিখ্যাত অভিনেত্রী।

তিনি নিজে এক প্রথমসারির অভিনেত্রী। বিয়ে করেছিলেন তাঁর জগতেরই মানুষকে। তবে অভিনেতা নন। তাঁর স্বামী একজন ফটোগ্রাফার। যেদিন তাঁরা বিয়ে করবেন বলে স্থির করেন সেদিন সকালে ঘুম থেকে আর পাঁচটা দিনের মতই উঠেছিলেন তিনি। তারপর আলমারি খুলে সেখান থেকে বার করেন একটি সুতোর কাজ করা গাউন।

সেটা পরে সোজা হাজির হন যেখানে বিয়ের আয়োজন হয়েছিল। আয়োজন বলা ভুল হবে। তাঁরা ২ জন ছাড়া উপস্থিত ছিলেন তাঁদের ২ বন্ধু। তাঁরাই সাক্ষী হিসাবে উপস্থিত ছিলেন।

বিয়ে হয়ে যায়। বিয়ের পর কোনও অনুষ্ঠানের আয়োজন কিন্তু ছিলনা। ছিলনা ঝলমলে রিসেপশন। বিয়ে শেষ হলে তিনি এবং তাঁর স্বামী সোজা বাড়ি ফিরে যান। তারপর শুয়ে পড়েন। দারুণ ঘুম দেন।

কার্যত দিনটা ঘুমিয়েই কাটিয়ে দেন তাঁরা। কোনও অনুষ্ঠান নয়, কোনও সেলিব্রেশন নয়। নয় কোনও অতিথি আপ্যায়ন। বিয়ে তো নয় যেন একটা কাজ সেরে বাড়ি ফিরে বিশ্রাম।

কেন এমনটা করেছিলেন তিনি? উত্তরে ভারতীয় বংশোদ্ভূত হলিউড অভিনেত্রী ফ্রিডা পিন্টো বলেন, তিনি এবং তাঁর স্বামী কোরি ট্রান স্থির করেছিলেন তাঁরা একটা দিনের উৎসব নয়, বরং সারা জীবন একসঙ্গে কাটানোর ওপর বেশি জোর দেবেন।

বিয়ের ২ বছর পর একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে তাঁদের সেই স্পেশাল বিয়ের কথা জানান ফ্রিডা। তাঁদের একটি ৮ মাসের সন্তান রয়েছে। ফ্রিডা এবং কোরি ভাগাভাগি করে তার যত্ন নেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026