Health

তৃতীয় ঢেউয়ের আতঙ্কের মাঝেই থাবা বসাল করোনার চতুর্থ ঢেউ

ভারত যখন তৃতীয় ঢেউয়ের আগমনের আতঙ্কে প্রমাদ গুনছে তখনই আছড়ে পড়ল চতুর্থ ঢেউ। যেখানে সংক্রমণ ছড়াচ্ছে বিদ্যুতের গতিতে।

তৃতীয় ঢেউ নিয়ে গোটা বিশ্ব যখন সতর্ক, যখন ইতিমধ্যেই বলা হচ্ছে তৃতীয় ঢেউ তার প্রাথমিক পর্যায়ে রয়েছে, তখন ফ্রান্সে আছড়ে পড়ল চতুর্থ ঢেউ। আর চতুর্থ ঢেউ সেখানে থাবা বসানোর পরই যা পরিস্থিতি হয়েছে তাতে প্রশাসনের মাথায় হাত পড়েছে।

বিদ্যুতের গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন আগের সব করোনার ঢেউকে ম্লান করে দিয়েছে চতুর্থ ঢেউয়ের সংক্রমণ ছড়ানোর গতি। এতটাই দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ।

ফ্রান্সে এতটাই আচমকা চতুর্থ ঢেউ হানা দিয়েছে যে ফ্রান্সের সরকারই হতবাক। মাত্র ১ সপ্তাহের মধ্যে সেখানে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১২৫ শতাংশ।

সরকারের তরফে জানানো হয়েছে এতটাই হঠাৎ করে চতুর্থ ঢেউ আছে পড়ল এবং এত দ্রুত তা সংক্রমণ ছড়াচ্ছে যে এটা তাদের কল্পনার মধ্যেই ছিলনা।

চতুর্থ ঢেউয়ে এই অতিদ্রুত সংক্রমণের কারণ ডেল্টা প্রকার। ফ্রান্সের ৮০ শতাংশ সংক্রমিতই ডেল্টা প্রকার দ্বারা সংক্রমিত।

কীভাবে আচমকা আছড়ে পড়ল চতুর্থ ঢেউ? সরকার জানাচ্ছে এটার মূল কারণ প্রচুর পর্যটকের উপস্থিতি। বিশেষত সমুদ্র তীরবর্তী এলাকায় সংক্রমণের গতি বাড়ছে। কারণ এখানে গ্রীষ্ম কালে প্রচুর পর্যটক ভিড় জমান।

ফ্রান্স সরকার মনে করছে এখান থেকেই ছড়িয়েছে সংক্রমণ। ফ্রান্স সরকার গত সোমবারই দ্রুত একটি হেলথ বিল এনেছে। যেখানে হেলথ পাশ বাধ্যতামূলক করা হয়েছে কোনও সাংস্কৃতিক বা দ্রষ্টব্য স্থানে প্রবেশ করতে গেলে।

হেলথ কার্ডে হয় সংশ্লিষ্ট পুরুষ বা মহিলাকে হয় সম্পূর্ণ টিকা গ্রহণ করার শংসাপত্র দেখাতে হবে অথবা তাঁর নেগেটিভ পিসিআর রিপোর্ট থাকতে হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026