Lifestyle

লেবুতে ছবি হয়ে উঠল সবুজ গালিচা, না দেখলে বিশ্বাস করা কঠিন

পুরো কৃতিত্বই ২ প্রকার লেবুর। উদ্যানকে এমন হলুদ আর কমলার রঙে যে এমন মোহময় করে তোলা যায় তা বোধহয় কেউ না দেখলে বিশ্বাস করতে পারবেন না।

মাথার ওপর নীল আকাশ। তার তলায় সবুজ গালিচায় মোড়া উদ্যান। যেখানে রঙিন ফুলের বাহার চোখ জুড়িয়ে দিচ্ছে। সেই উদ্যানকে এমন হলুদ আর কমলার রঙে যে এমন মোহময় করে তোলা যায় তা বোধহয় কেউ না দেখলে বিশ্বাস করতে পারবেন না।

এ বাহারের পুরো কৃতিত্বই কিন্তু রসালো ২ প্রকার লেবুর। একটি পাতিলেবু। অন্যটা কমলালেবু। ২ লেবুর রঙের যাদুতে চোখ জুড়োনো সৌন্দর্যে মেতে ওঠে ফ্রান্সের ছোট্ট শহর মেঁত। শহর এই সময় মেতে ওঠে লেবু উৎসবের আনন্দে।

১৯২৮ সাল থেকে এই উৎসবের সূচনা হয়। সূচনার পিছনে একটা কারণও রয়েছে। ফেব্রুয়ারিতে ফ্রান্সে শীত বিদায় নেয়। আসে বসন্ত।

শীতকে সে বছরের মত বিদায় দিয়ে বসন্তের আবাহনে এই উৎসব সেজে ওঠে। অগুন্তি পাতি ও কমলা লেবু দিয়ে সাজানো হয় উদ্যান। তৈরি হয় নানা মডেল। যা একান্তই লেবুর সাজে সেজে ওঠে।

শোনা যায় এই লেবু উৎসবের টানে এখানে বহু বিশিষ্ট মানুষের সঙ্গে ঘুরে গেছেন রানি ভিক্টোরিয়াও। লেবু উৎসব দেখতে স্থানীয়রা তো বটেই দূর দূরান্ত থেকেও মানুষ হাজির হন। লেবু দিয়ে তৈরি করা হয় নানা প্রতিকৃতি।

পাতি লেবু আর কমলা লেবুর রঙে সেজে ওঠে সুন্দর সুন্দর মডেল। সেজে ওঠে গোটা উদ্যান। প্রকৃতি যখন লেবু এতটাই দিয়েছে তখন তাকে সাজিয়ে বসন্তকে স্বাগত জানানোর এই রীতি এই উৎসবকে প্রায় ১০০ বছরের কাছে পৌঁছে দিয়েছে।

News Desk

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026