World

বিলাসবহুল হোটেলের তলায় লুকিয়ে ছিল ৬৪০ বছর পুরনো কেল্লা, পাওয়া গেল খোঁজ

হোটেলটি বিলাসবহুল। বেশ পরিচিত। সেই হোটেলের তলায় শুধু যে মাটি আর ভিত নয়, রয়েছে আরও কিছু তার খোঁজ পাওয়া গেল।

হোটেলটির বেশ নামডাক রয়েছে। শহরে আসা পর্যটকেরা এই হোটেলটি অনেকসময় বেছে নেন থাকার জন্য। বেশ রাজকীয় তার চেহারা। সেই হোটেল শহরের সকলে চিনলেও তাঁদের জানা ছিলনা এ হোটেলের তলায় কি আছে।

যেমন অন্য সব অট্টালিকার থাকে, সেটাই সকলে ধরে নিতেন। হোটেলের তলায় রয়েছে তার ভিত আর মাটি। কিন্তু সে হোটেলের তলায় যে একটা আস্ত কেল্লা লুকিয়ে থাকতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারেননি।

হোটেলটি ফ্রান্সের ভান শহরে অবস্থিত। এই হোটেলের তলায় যে কেল্লাটি পাওয়া গিয়েছে তা ১৩৮০ সালে তৈরি করা হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। তৈরি করেছিলেন চতুর্থ জন। তারপর সেই কেল্লা সময়ের সঙ্গে মাটির তলায় হারিয়ে যায়। তার ওপরই তৈরি হয় একটি হোটেল।

মাটির তলায় হারিয়ে যাওয়া এই দুর্গটি খননকার্যের পর দেখা গেছে তা এখনও সুন্দর অবস্থায় রয়েছে। যত্নের সঙ্গে মাটি সরিয়ে বার করে আনা হয় এই কেল্লা। যা কার্যত সকলকে অবাক করেছে।

কারণ অনেক সময় পুরাতাত্ত্বিকরা জঙ্গল বা ফাঁকা জায়গায় খনন চালিয়ে অনেক ঐতিহাসিক নিদর্শনের দেখা পান। কিন্তু একটা হোটেলের তলা থেকে ৬৪০ বছর পুরনো একটি কেল্লার দেখা পাওয়ার ঘটনা বিরলতম।

প্রসঙ্গত ২০২৩ সালেই হোটেলটির তলায় প্রথম এই কেল্লার খোঁজ পান বিশেষজ্ঞেরা। তারপরই হোটেলের একটা অংশ ঘিরে শুরু হয় খননকাজ।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026