World

সারাদিনে মাত্র ২ ঘণ্টার জন্য এই রাস্তার দেখা মেলে, তার মধ্যেই যাতায়াত

একটি রাস্তা রয়েছে, কিন্তু সারাদিনে তা ব্যবহার করা যায়না। দিনে মেরেকেটে ২ ঘণ্টার জন্য ওই রাস্তা দেখতে পাওয়া যায়। তখনই যেটুকু ওই রাস্তা দিয়ে যাতায়াত সম্ভব হয়।

রাস্তা দিয়ে সারাদিন যাতায়াত চলে। কোনও রাস্তা বেশি ব্যস্ত, কোনওটা কম। কিন্তু রাস্তা মানেই সেখান দিয়ে সারাদিন মানুষের যাতায়াত লেগে থাকবে।

কিন্তু এমনও এক রাস্তা আছে যা সারাদিনে খুব বেশি হলে ২ ঘণ্টার জন্য ব্যবহার করা যায়। কোনও কোনও দিন তো দিনে মাত্র ১ ঘণ্টা রাস্তা মুখ তুলে চায়।

তারপর আর সে রাস্তা দেখা যায়না। হারিয়ে যায়। তখন বোঝারও উপায় থাকেনা রাস্তাটা কোথায়। এই রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেই বিখ্যাত। এখানে প্রায় দিন দুর্ঘটনা ঘটে।

রাস্তাটি হারিয়ে যায় কোথায়? এ প্রশ্ন মনে আসতেই পারে। আসলে এটি এমন এক নিজে থেকেই তৈরি হওয়া রাস্তা যা মূল ভূখণ্ডের সঙ্গে একটি দ্বীপকে যুক্ত করেছে। একেবারে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে রাস্তা।

সমুদ্রে যখন জোয়ার আসে তখন এই রাস্তা জলের তলায় চলে যায়। কেবল ভাটার সময় তাকে দেখতে পাওয়া যায়। তাই দিনে ২ বার কিছুটা করে সময় রাস্তাটিকে দেখা যায়। তখনই ভেজা রাস্তা ধরে যাতায়াত সম্ভব হয়।

তবে রাস্তাটি যখন জলে ভরতে শুরু করে তখন খুব দ্রুত জলে ভরে। তারপর জলের তলায় হারিয়ে যায় কিছুক্ষণের মধ্যেই। সেই সময় রাস্তায় থাকলে মৃত্যুর সম্ভাবনা প্রবল। ফ্রান্সের এই জলের ওপরের পথ বিখ্যাত বটে, তবে প্রবল ঝুঁকিপূর্ণ।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026