SciTech

তির ধনুকের ব্যবহারের শুরু হয়েছিল ৭০ হাজার বছর আগে, কোথায় জানলে অবাক হবেন

রামায়ণ, মহাভারতে যে যুদ্ধাস্ত্রের উল্লেখ বারবার দেখা গেছে তা তির ধনুক। সেই তির ধনুক আসলে কাদের হাত ধরে পৃথিবীতে এল তা জানলে অবাক হতে হয়।

তির ধনুক এমন এক অস্ত্র যার উল্লেখ মহাকাব্যেও পাওয়া যায়। যুদ্ধে তির ধনুকের ব্যবহার বারবার ফিরে এসেছে। এখনও অনেক আদিবাসী সম্প্রদায় তাদের আত্মরক্ষার হাতিয়ার হিসাবে তির ধনুক ব্যবহার করে।

কিন্তু এই দূরের কিছুকে আঘাত করার অস্ত্রটি তৈরি হল কবে? কারাই বা তৈরি করল এই তির ধনুক? এটা কিন্তু বেশ অবাক করে। প্রশ্নের উত্তরটিও চমকপ্রদ।

ইতিহাস বলছে ৭০ হাজার বছর আগে তৈরি হয়েছিল তির ধনুক। যা তৈরি হয়েছিল আফ্রিকায়। সেই মহাদেশে যাকে এখনও পৃথিবীর মানুষ পিছিয়ে থাকা মহাদেশ হিসাবেই দেখে। সেই আফ্রিকাই কিন্তু প্রথম দেখাল তির ধনুককে।

তবে আধুনিক মানুষ প্রথম তির ধনুক ব্যবহার করে ৫৪ হাজার বছর আগে। সেটা ব্যবহার হয় ইউরোপে। ফ্রান্সের একটি গুহায় এর নিদর্শন পাওয়া যায়।

যা দেখে গবেষকেরা নিশ্চিত হন যে ইউরোপে প্রথম তির ধনুকের ব্যবহার হয় ৫৪ হাজার বছর আগে। এরপর ফ্রান্স থেকে তা ক্রমে ইউরোপের নানা দেশে ছড়িয়ে পড়ে।

ফ্রান্সের যে গুহায় বেশ কিছু প্রত্ন নিদর্শন থেকে গবেষকেরা নিশ্চিত হন যে ৫৪ হাজার বছর আগে ইউরোপে তির ধনুকের ব্যবহার ছিল, সেই গুহায় সে সময় নিয়ানডার্থালদের বাস ছিল।

নিয়ানডার্থালরা তির ধনুক ছাড়াও বেশ কিছু পাথরের অস্ত্রের ব্যবহার জানতেন। সে সময় ঘোড়া, বাইসন শিকারও করতেন তাঁরা। যা ওই গুহায় পাওয়া হাড় থেকে গবেষকদের কাছে স্পষ্ট হয়েছে।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026