World

সূর্যের খুব কাছে নতুন নক্ষত্রের খোঁজ, পোস্টের কিছুক্ষণ পর সত্য জানালেন বিজ্ঞানী

লাল টকটক করছে। দেখে এক ঝলকে যে কেউ বলবেন কোনও নক্ষত্রের ছবি। কিন্তু কোন নক্ষত্র, বিজ্ঞানী সেকথা জানানোর পর হাসি থামছে না অনেকের।

সূর্যের খুব কাছ থেকে ছবি কেমন হয় তা এখন দেখে দেখে সাধারণ মানুষের চোখ সওয়া হয়ে গেছে। ফলে তাঁরা নক্ষত্র দেখলেই চিনতে পারেন।

লাল আগুনের মত গোলাকার চাকতি জ্বলছে। তার মধ্যে কিছু স্বাভাবিক মহাজাগতিক প্রক্রিয়া চলছে। যা ওই ভয়ংকর উত্তাপ সৃষ্টি করছে।

এমনই একটি ছবি প্রকাশ করেন ফ্রান্সের বিজ্ঞানী ইতিয়েঁ ক্লেঁ। ট্যুইট করে ছবিটি সকলের সামনে আনেন। জানান নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ওই নতুন নক্ষত্রের সন্ধান পেয়েছে। যা সূর্যের খুব কাছেই রয়েছে।

ছবি দেখার পর তা হুহু করে ছড়াতে থাকে। অবশ্যই এটা একটা বড় আবিষ্কার সন্দেহ নেই। সূর্যের কাছে এমন লাল টকটকে আগুনের গোলার মত নক্ষত্রের কথা অবশ্যই মহাকাশ বিজ্ঞান চর্চার মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু ওই পোস্টের কিছুক্ষণ পর ফের একটি পোস্ট করেন ফ্রান্সের ওই বিজ্ঞানী। আর তাতেই ফাঁস করেন সত্যটা।

দ্বিতীয় পোস্টে ক্ষমা চেয়ে নেন ওই বিজ্ঞানী। তারপর জানান ওটা একেবারেই কোনও নক্ষত্র নয়। আর ওই ছবি নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তোলেনি। বরং ওটা তাঁরই তোলা ছবি। যা আদপে একটি জিভে জল আনা শুয়োরের মাংসের সসেজ।

এই সসেজের নাম চোরিজো। যা একেবারেই ভিন্ন স্বাদের সসেজ। আর তার স্বাদও দুর্দান্ত। কিন্তু তা পিস করার পর তার ছবি তুললে যে কেউ একটি আগুনের গোলার মত লাল টকটকে নক্ষত্র বলে ধোঁকা খেতে পারেন। আর সেটাই মজা করে করে প্রমাণ করে দিলেন ওই বিজ্ঞানী।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026