World

৩৯ হাজার টাকার অন্তর্বাস কিনে বিপাকে, খবর ছড়াতেই দলত্যাগ

৩৯ হাজার টাকার অন্তর্বাস কিনেছিলেন পার্লামেন্টের সদস্য হিসাবে বরাদ্দ তহবিল থেকে। কিনেছিলেন বহুমূল্য জামাকাপড়। অবশেষে দলত্যাগ করলেন তিনি।

হিসাব বলছে তিনি মাত্র ৩ মাসে ভারতীয় মুদ্রায় সাড়ে ৬ লক্ষ টাকার বেশি খরচ করেছেন জামাকাপড় কেনায়। সেইসঙ্গে ভারতীয় মুদ্রায় ৩৯ হাজার টাকার বেশি খরচ করে কিনেছেন দামি অন্তর্বাস। অন্তর্বাস কেনার জন্য তিনি বেছে নিয়েছিলেন প্রখ্যাত সব বুটিককে।

দার্জিলিং থেকেও বহুমূল্য অন্তর্বাস কিনেছিলেন ৩৯ বছরের এই মহিলা পার্লামেন্ট সদস্য। কিন্তু তারপর যখন একজন পার্লামেন্ট সদস্য হিসাবে বরাদ্দ তহবিলের খরচ খতিয়ে দেখা হয় তখনই তিনি বিপাকে পড়েন।

যদিও তিনি সাফ জানিয়েছেন তাঁকে ভুল বোঝানো হয়েছিল। এই খরচ যে তিনি করতে পারবেননা তা তাঁকে জানানো হয়নি। অন্তর্বাস থেকে অন্য জামাকাপড় তাঁকে কিনতে হয়েছিল একজন পার্লামেন্ট সদস্য হিসাবে সঠিক পোশাক পরতে।

পার্লামেন্ট সদস্য হওয়ার আগে তিনি এসব পোশাক পরতেন না। তাহলে ৩ মাসে ৩৯ হাজার টাকার শুধু অন্তর্বাস! অনেকেই হতবাক হচ্ছেন।

ফ্রান্সের মসনদে দ্বিতীয়বারের জন্য ফিরেছেন এমানুয়েল মাক্রোঁ। তাঁরই দলের সদস্য হিসাবে ২০১৭ সালে নির্বাচিত হন কোরালি দুঁবোস্ত।

পার্লামেন্ট সদস্য হওয়ায় তাঁর নামে যে তহবিল বরাদ্দ হয়, তা থেকে তিনি পোশাক কেনা, অন্তর্বাস কেনা, হোটেলে খাওয়া, এদিক ওদিক যাওয়া, সব খরচ করতে থাকেন।

এভাবে ৩ মাস তিনি চালিয়ে যান। যার একটা মোটা বিল হয়। সেই বিল খতিয়ে দেখে অনেকের চোখই কপালে উঠেছে।

এদিকে কোরালি দুঁবোস্তর বিরুদ্ধে তহবিল নয়ছয়ের অভিযোগ ওঠার পর কোরালি দলত্যাগ করেন। তবে তাঁর এই তহবিল থেকে খরচের জন্য তিনি অনুতপ্ত নন। তাঁর মতে, তিনি জানতেন না কিসে খরচ করা যাবে আর কি ক্ষেত্রে যাবেনা। তাঁকে ভুল বোঝানো হয়েছিল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026