Kolkata

বদলে গেল ২৫০ বছর পুরনো ফোর্ট উইলিয়ামের নাম

কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ফোর্ট উইলিয়ামের নাম। গঙ্গা পাড়ের সেই ফোর্ট উইলিয়াম এখন আর ফোর্ট উইলিয়াম নয়। বদলে গেল নাম।

ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের সদর দফতর হল কলকাতার ফোর্ট উইলিয়াম। যার ঐতিহাসিক গুরুত্বও বিশাল। কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ফোর্ট উইলিয়ামের নাম।

ব্রিটিশরা এই ফোর্ট উইলিয়াম তৈরি শুরু করে পলাশীর যুদ্ধের ঠিক পরেই। ১৭৫৮ সাল থেকে তৈরি শুরু হয় এই সেনা ছাউনির। যার প্রথম পর্যায়ের কাজ শেষ হয় ১৭৮১ সালে।

১৭৭ একর জমির ওপর তৈরি ফোর্ট উইলিয়াম সেই তখন থেকেই কলকাতার ইতিহাসের সঙ্গে জড়িয়ে যায়। শহরবাসী প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ফোর্ট উইলিয়াম দেখে এসেছেন। সেই ফোর্ট উইলিয়ামের নাম ২৫০ বছর পর বদলে গেল।

প্রতিরক্ষামন্ত্রকের তরফে এটা পরিস্কার করে দেওয়া হল যে ফোর্ট উইলিয়ামের নাম আর ফোর্ট উইলিয়াম নয়। তা এখন বিজয় দুর্গ। ফোর্ট উইলিয়ামের নাম বদলে বিজয় দুর্গ করাই নয়, সেই সঙ্গে ফোর্ট উইলিয়ামের মধ্যে থাকা কিছু স্থাপত্যের নামও বদলে ফেলা হয়েছে।

ফোর্ট উইলিয়ামের মধ্যে থাকা কিচনার হাউস-এর নাম বদলে রাখা হয়েছে মানেকশ হাউস। এছাড়া ফোর্ট উইলিয়ামের দক্ষিণ দরজা বা সাউথ গেট যা সেন্ট জর্জেস গেট নামেও পরিচিত, তার নাম বদলে রাখা হয়েছে শিবাজি গেট।

ফলে গঙ্গা পাড়ের ২৫০ বছরের পুরনো কলকাতার চেনা ফোর্ট উইলিয়াম এখন থেকে পরিচিত হবে বিজয় দুর্গ হিসাবে। মানুষ আগামী দিনে তাকে বিজয় দুর্গ নামেই চিনবেন।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026