ফুটবল, প্রতীকী ছবি
কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। ভারত ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ কখনও পায়নি। তবে দর্শকের গুনতিতে অনেক নামকরা ফুটবল খেলিয়ে দেশের সমর্থকদের হেলায় হারিয়ে দিতে পারে ভারত।
সেই ভারতেই এবার এক রাজ্যে শুরু হল বিশেষ প্রকল্প। ঈশ্বরের আপন দেশে এবার ১ লক্ষ ফুটবলার বানাতে চলেছে রাজ্যসরকার। সেজন্য রাজ্যের স্কুলগুলি থেকে ছাত্রদের বেছে নেওয়া হবে।
রাজ্য জুড়ে ১ হাজারটি প্রশিক্ষণ শিবির চালু করা হবে। সেসব প্রশিক্ষণ শিবিরের প্রতিটিতে ১০০ জন করে ছাত্রকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ফুটবলের বুনিয়াদি শিক্ষা প্রদান করা হবে ছাত্রদের। ১০ ধরে চলবে এই শিবির। এখান থেকে যেসব ছাত্রের মধ্যে সম্ভাবনা দেখা যাবে তাদের বেছে নিয়ে টানা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবে কেরালা সরকারই।
ফুটবলের জন্য পশ্চিমবঙ্গ বিখ্যাত। কিন্তু ক্রমে দেশের সর্বত্রই ফুটবলের প্রচলন বেড়েছে। কেরালায় অবশ্য ফুটবল খেলার চল অনেক আগে থেকেই রয়েছে।
তাই কেরালা সরকার বিশ্বকাপ ফুটবলের আগেই ফুটবল উন্মাদনার পারদ তুঙ্গে তুলতে চাইছে। সেজন্য ‘ওয়ান মিলিয়ন গোলস’ নামে একটি প্রকল্প গ্রহণ করেছে তারা। সেই প্রকল্পের আওতায় রাজ্য জুড়ে স্কুলের ১ লক্ষ ছাত্রকে ফুটবলের প্রশিক্ষণ দেওয়া হবে।
কেরালার ক্রীড়ামন্ত্রী আরও জানিয়েছেন, আগামী দিনে কেরালায় আরও একটি প্রকল্প চালু করা হবে। নাম দেওয়া হবে ‘গোল’। যার আওতায় রাজ্যের ৫ লক্ষ ছাত্রকে ফুটবল প্রশিক্ষণ দেওয়া হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…