Feature

কতগুলি গোল হয়েছিল, ফুটবলে সবচেয়ে বেশি গোলের ম্যাচ কোনটি

ফুটবল ম্যাচে গোলই শেষ কথা। ফুটবলে সবচেয়ে বেশি গোলের ম্যাচ শেষ হয়েছিল প্রায় দেড়শোটি গোলের বিনিময়ে। ম্যাচটি আরও একটি কারণে বিখ্যাত।

ফুটবল খেলায় জালে বল জড়ানোই শেষকথা। তার ওপরই নির্ভর করে খেলায় কে জিতবে, কে হারবে। একটি ফুটবল ম্যাচে কটা গোল হল তা অবশ্যই দর্শকদের অন্যতম আকর্ষণ।

হাজার হাজার ফুটবল ম্যাচ বছরভর হয়ে চলেছে। তেমনই একটি ম্যাচ হয়েছিল ২০০২ সালে। যা ফুটবলের ইতিহাসে জায়গা করে নিয়েছে সবচেয়ে বেশি গোলের ম্যাচ হিসাবে।

যে ম্যাচে একটি দল অপর দলকে ১৪৯ গোল দিয়েছিল। তবে কি একেবারেই খেলতে জানেন না এমন কিছু খেলোয়াড় দিয়ে তৈরি হয়েছিল বিপক্ষ দল? তা কিন্তু নয়।

খেলাটি হয়েছিল মাদাগাস্কারে, ৩১ অক্টোবর ২০০২ সালে। সেদিন মুখোমুখি হয়েছিল সেখানকার ২টি প্রথমসারির ক্লাব, যারা আবার বাংলার মোহনবাগান ইস্টবেঙ্গলের মতই চিরপ্রতিদ্বন্দ্বী।

খেলাটি হয়েছিল এএস আডেমা ও সো আই এমিনেরনে-র মধ্যে। ২ প্রতিদ্বন্দ্বী দল মাঠে নামে। কিন্তু মাঠে নামার পর সো আই এমিনেরনে-র খেলোয়াড়েরা বল পায়ে লাগাননি। কেউ প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতিহতও করতে যাননি।

ফলে এএস আডেমা একটি করে গোল করেছে আর এসে সেন্টার করেছে। এভাবে পুরো সময়ে তারা ১৪৯টি গোল করে। সো আই এমিনেরনে-র এটা ছিল রেফারিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ। তাদের আগের কয়েকটি ম্যাচে রেফারিং তাদের বিরুদ্ধে গিয়েছিল বলে দাবি করে তারা এই ম্যাচে প্রতিবাদ স্বরূপ বল পায়ে ঠেকায়নি।

ফলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী গোল করতেই থাকে। সেই সংখ্যাটা দাঁড়ায় ১৪৯-এ। এটাই এখনও পর্যন্ত ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি গোলের ম্যাচ।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026