ফুটবল, প্রতীকী ছবি
কিছুদিন আগেই ফুটবল বিশ্বকে কাঁদিয়ে অকালে চিরনিদ্রায় চলে যান দিয়েগো মারাদোনা। সময়টা ছিল ২ বছর আগের নভেম্বর মাস। আর তার ঠিক ২ বছরের মাথায় ডিসেম্বরে চলে গেলেন ফুটবল সম্রাট এডসন অ্যারান্টেস ডো ন্যাসিমেন্টো। যাঁকে তাঁর ডাকনাম পেলে বলেই মানুষ চিনতেন।
ফুটবলের রাজপুত্র ও ফুটবলের সম্রাটের ২ বছরের মধ্যে চিরবিদায় ফুটবল বিশ্বকে শোকস্তব্ধ করেছে। ৮২ বছর বয়সে ক্যানসার আক্রান্ত পেলের মৃত্যু মানুষ মেনে নিতে না পারলেও দীর্ঘদিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিলেন পেলে।
হাসপাতাল ঘর চলছিল। অবশেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পেলে। তবে তাঁর কীর্তি চিরদিনের হয়ে রয়ে গেল। যেমন রয়ে গেছে মারাদোনার। আর সেখানেই বিতর্কটা এখনও রয়ে গেল।
বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়টি কে তা নিয়ে দ্বন্দ্বটা হয়তো চলতেই থাকবে। একটা সময় ছিল পেলেই ছিলেন বিশ্বের সেরা ফুটবলারটি।
১৯৮৬-র বিশ্বকাপে মারাদোনার অতিমানবিক ফুটবল প্রতিভা গোটা বিশ্বকে ভাবাতে বাধ্য করে তবে কি মারাদোনাই সেরা? এখন আবার এই ২ কিংবদন্তির মাঝে আরও একটি নাম নিয়ে চলছে বিতর্ক। তিনি মেসি। যাঁর হাত ধরে ফের দেশে বিশ্বকাপ নিয়ে যেতে পারল আর্জেন্টিনা।
পেলে না মারাদোনা, বিতর্কটা হয়তো কোনওদিন থামবে না। আর সেই বিতর্কে আরও একটি নামও হয়তো উঁকি দেবে, পেলে, মারাদোনা না মেসি? সেরাটা কে?
পেলে, মারাদোনার চিরবিদায় ফুটবল পাগল মানুষের চোখ ভিজিয়েছে। তবে তাঁদের কীর্তি চিরকালীন হয়ে রইল। যেমন রয়ে গেল বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা কে তা নিয়ে বিতর্ক।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…