World

অভিনব কায়দায় চুরি, অক্টোপাসের কীর্তিতে তাজ্জব সকলে

এক অক্টোপাসের মাছ ধরার অভিনব কৌশল। খাঁচার কাছে দাঁড়িয়ে থাকা মৎস্যজীবীদের ১ জন ক্ষুধার্ত অক্টোপাসের দুঃসাহসিক মৎস্য চুরির সেই দৃশ্য সঙ্গে ভিডিও করেন।

ধরি মাছ, না ছুঁই পানি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার এক অক্টোপাসের মাছ ধরার অভিনব কৌশল দেখে ঠিক এমনটাই মনে হওয়া স্বাভাবিক। জল থেকে নয়। মাছ ধরতে ডাঙ্গার উপরে রাখা লোহার খাঁচার মাথায় উপর চড়ে বসেছে মৎস্যলোভী ওই অক্টোপাস।

খাঁচার জালের ভিতর দিয়ে এক এক করে সে বাড়িয়ে দিচ্ছে তিন চারটে লম্বা শুঁড়। সেই শুঁড় দিয়ে রূপোলী মাছগুলোকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে সোজা মুখের ভিতর চালান করে দিচ্ছে চালাক অক্টোপাসটি।

খাঁচার কাছে দাঁড়িয়ে থাকা মৎস্যজীবীদের ১ জন দিনে-দুপুরে ক্ষুধার্ত অক্টোপাসের দুঃসাহসিক মৎস্য চুরির সেই দৃশ্য সঙ্গে সঙ্গে ভিডিওবন্দি করে ফেলেন।

অবশ্য বীরত্বের গুণে যে তখন সবার মধ্যমণি হয়ে উঠেছে, তার চারপাশে মনোনিবেশ করার মতো সময় ছিল না। ভোজনপর্ব শেষে ঘরের ছেলেকে ঘরে পাঠাতে খাঁচাসহ অক্টোপাসটিকে জলের মধ্যে ডুবিয়ে দেন মৎস্যজীবীরাই।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026